তোমাকেই খুঁজি
আঁকড়ে ধরবো বলে,
তুমি, খড়কুটো
মনে আছে
চড়ুয়ের ঠোঁট থেকে খসে পড়েছিলে
ঘুলঘুলি শূন্য করে
আমার বারান্দায়
শীতের রোদ্দূর ছিলো অতিথি যেখানে
আর তারপর
চড়ুয়ের চোখ ম্লান করে দিয়ে
উড়ে চলে গেলে তুমি
খড়কুটো
কৃষ্ণচূড়ার রং গলে পথ লাল হলো, আর
আলোর ধনুক মেখে আকাশও অচেনা হলো, আর
কতটা সময় গেলো
কত না চড়ুই খোঁজে তোমাকেই ঠোঁটে পেতে
কত না গভীর জলে
ডুবি
ভাসি
খুঁজে ফিরি, তোমাকেই
আঁকড়ে ধরবো বলে,
খড়কুটো ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

