লিখতে মাঝে মাঝেই হাত চুলকায়, কিন্তু সবসময় লেখার রসদ পাওয়া মুশকিল। কবিতা ক্যাপশন দিয়ে আলতুফালতু যা মনে আসে তা-ই লিখে যেতেও পারি না, কোথায় যেন আটকায়। তাই ঠিক করেছি, বই নিয়ে লিখবো। ইউনিকোড ব্লগে একটা হালকা সিরিজ শুরু করেছি বইপাগল নাম দিয়ে।
বুক রিভিউ ঠিক বলবো না একে। বুক রিভিউ তো যাকে বলে গুরুগম্ভীর কাজ, বইয়ের আগাপাস্তলা ঝেড়েপুছে ভারি ভারি কথা বলা। আমি যা করবো তা হচ্ছে র্যানসমনোট। যে বই পড়ছি, যা পড়ে ভালো লাগছে, যা পড়ে মন্দ লাগছে, সব কিছু থেকে খামচি মেরে কিছু কিছু তুলে এনে, নিজের পেট থেকে উগরে দিয়ে খানিকটা ... একটা খিচুড়ি লেখা। বইয়ের খানিকটা স্বাদ ওতে থাকবে, আবার আমারও নিজের মতো করে একটা কিছু লেখা হবে।
নাম দিচ্ছি র্যানসমনোট। আগ্রহীরা পড়ে দেখতে পারেন। ঠিকানা পাবেন আমার পছন্দের লিঙ্কের তালিকায় ... পরবর্তীতে কিছু কিছু এখানেও পোস্ট করবো। শুরু করেছি শহীদুল জহিরের "মুখের দিকে দেখি" দিয়ে।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


