somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্লাডিং

০৬ ই অক্টোবর, ২০০৬ রাত ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফ্লাডিং কাকে বলে, এটা নিয়ে কোন বিতর্ক ছিলো না, কিন্তু যখনই মুক্তচিন্তাকে ব্যক্তিগত কোম্পানী হিসেবে নিবন্ধিত করে কয়েকজনের নামে সরাসরি আক্রমণ হলো, জনমনে ফ্লাডিঙের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজন অনুভূত হলো।

সাদা বাংলায় আমরা ফ্লাডিং বলে অভিহিত করি পরপর অনেকগুলি পোস্টকে। অর্থনীতির ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির সূত্রানুযায়ী, যতই ঝাঁক-পোস্টের সংখ্যা বাড়তে থাকে, ততই তার আবেদন কমে আসে। পোস্টের ফ্রিকোয়েন্সি জনমনে দারুণ চাপ ফ্যালে। উচ্চ ফ্রিকোয়েন্সির সাথে জড়িত স্কিন এফেক্ট বলে একটি ঘটনা আছে, এক্ষেত্রেও তা-ই ঘটে, ফ্লাডপোস্টের বিষয়বস্তু অনেকসময় গুরুত্ব হারিয়ে ফেলতে পারে হাই ফ্রিকোয়েন্সির, তার মূলে না গিয়ে লোকে দৃষ্টি দেয় ছালচামড়ার দিকে, পোস্টের মজ্জায় শেষ পর্যন্ত আর কারো মনোযোগ যায় না। জনমনে ঘুরপাক খায় একটি কথাই, ব্যাটা ফ্লাডিং করে। এ কারণেই ব্লগে অনেক কবি ফ্লাডার হিসেবে চিহ্নিত হয়ে যায়, তাদের কবিতাকে লোকে বালছাল বলে ব্যঙ্গ করে। এ কারণেই ইন্টারেস্টিং সংবাদকণিকাও সবার বিরক্তি উদ্রেক করে।

ফ্লাডিং ঠেকাতে শুরুতে ফ্লাডারদের করুণ অনুনয় জানানো হয়, তারা পাত্তা দেন না, তখন বিষে বিষক্ষয় মেথডে ফ্লাডিং দিয়ে ফ্লাডিং ঢাকার একটা চেষ্টা চলে। নীরস ফ্লাডিংকে সরস ফ্লাডিং দিয়ে প্রতিস্থাপিত করার ক্ষীণ আন্দোলন হয় মাঝে মাঝে।

প্রথম পাতায় পোস্ট করার উদ্দেশ্য তো একটাই, সবাইকে পড়তে দেয়া। কেউ যদি অনলাইন আর্কাইভ হিসাবে ব্যবহার করতে চান এই ব্লগ, দিনে একশোটা করে লেখা আপলোড করলেও কারো কিছু বলার নেই, প্রথম পাতায় এসে সবাইকে হটিয়ে না দিলেই হলো। কিন্তু টিভিক্যামেরার সামনে উপস্থাপকের আশেপাশে ঠেলাঠেলি করে কিছু লোক সবসময়, যেভাবেই হোক বদনখানি ক্যামেরার সামনে তুলে ধরতেই হবে, এ নিয়ে মারপিট করতেও তারা পিছ পা হয় না, ঐ কিসিমের কেউ যখন একের পর এক পোস্ট দিয়ে প্রথম পাতায় নিজের নামাঙ্কণ করতে থাকে, তখনই ব্যাপারটা বিরক্তিকর হয়ে যায়। তখন আমরা বলি, ফ্লাডিং ফ্লাডিং।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×