কেমন অশান্ত দিন, হাওয়ায় কী মরীচিকা ঘ্রাণ
রোদেরা ছায়ার মুখে তুলে দেয় জলের স্লোগান।
মেঘ নেই, আকাশের বুকে ভাসে মেঘইতিহাস
আমি ঘরে বসে হাঁটি সাদাকালো স্মৃতির সোপান।
ফুলার রোডের ছায়া গমগম বেহায়া জারুলে
বসন্ত খরতাপে, করতাপ দেয় মন খুলে
হঠাৎ বাতাসে খোলা আঁচল কী বেহায়া জামাতি
পলকে অতীত ভোলে, খেলা করে আমার আঙুলে।
নিলাজ বসন্ত তবু ফিরে ফিরে আসে কী সাহসে
বুঝি না, তবুও মন ভোলে যদি রঙরূপরসে
আশায় আকাশ দেখি, মেঘপুরাণের পাতা ঘাঁটি
পুরানো স্মৃতির ফুল ভাঁজে ভাঁজ মেলায় পরশে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




