কয়েকটা গল্প মাথায় নিয়ে ঘুরছি। বেতালের মতোই মাথা চেপে আছে ব্যাটারা, নামতে চায় না। কয়েক ধাপে লিখতে পারি না, তাই যে গল্পগুলো ড্রাফট হিসেবে সংরক্ষণ করা হয় সেগুলো মৃত বন্ধুর ছবির মতোই বর্ধনহীন চেহারা নিয়ে তাকিয়ে থাকে আমার দিকে। এ এক গেরো।
গল্প মাথায় বাড়ে, তবে খাতায় বাড়ে আরো ভালো, অন্তত আমার জন্য। লেখা একবার শুরু হলে কিন্তু বেশ গড়গড়িয়ে চলতে থাকে, লক্ষ করেছেন কি না জানি না। কিন্তু মাথায় বাড়তে থাকা গল্পগুলো যন্ত্রণা দেয়, একেবারে আত্মা চিবিয়ে চিবিয়ে খেয়ে বাড়তে থাকে পরগাছার মতো।
তিনটা গল্প অন্তত শেষ করতে চাই। প্লিজ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



