somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইপাগল: কোলাপ্স ... সব কিছু ভেঙে পড়ে

২০ শে মার্চ, ২০০৭ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বই বা বউয়ের সানি্নধ্য শয়নে মধুরতর ... বলেছেন হিমু। চামে একটু নিজের ঢোলে দুইটা বাড়ি দিয়ে নিলাম। বুঝতেই তো পারেন। গরীবের আত্মমার্কেটিং। নিজেকে যদি নিজে বেচতে না পারি তো অন্য কেউ এসে বেচে দিবে।

বউয়ের অবর্তমানে বইকে নিয়েই শুতে যাই, কিন্তু ইদানীং খুব দৌড়ের উপর আছি। শুলেই ঘুমিয়ে পড়ি। কপাল ভালো, বউ নাই।

বাধ্য হয়েই এখন বসে পড়ি। চলার পথে গাড়িতে বসে পড়ি বেশিরভাগ সময়। খারাপ লাগে না। ঘন্টায় একশো কিলো গতিতে ছুটতে ছুটতে যেন একশো কিলো গতিতেই পড়ছি জ্যারেড ডায়মন্ডের কোলাপ্স। পড়া এখনো চলছে, কিন্তু মাঝপথেই লিখতে ইচ্ছা করছে একটা কিছু।

জ্যারেড ডায়মন্ডের গানস, জার্মস অ্যান্ড স্টীল নিয়ে একটা কিছু লিখেছিলাম, কোলাপ্স হচ্ছে ঐ বইটার উল্টো পথে চলে লেখা। কয়েকটি বিশেষ সমাজ কেন ধ্বংস হয়ে গেলো, কেন কয়েকটি বিশেষ সমাজ ধ্বংসের মুখ থেকে ফিরে আজ উন্নতবিশ্বের কাতারে দাঁড়িয়ে, কোন বিশেষ কারণগুলো একটা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে, এমন সব ব্যাপার নিয়েই বইটা লেখা। শুরু হয়েছে ইস্টার দ্্বীপ দিয়ে, তারপর একে একে আনাসাজি, মায়া, উত্তর আটলান্টিকের নরওয়েজীয় বসতি, গ্রীনল্যান্ডে স্ক্যান্ডিনেভীয় ও ইনুইত সমাজ, রুয়ান্ডার গণহত্যা, হিসপানিওলা দ্্বীপের দুপ্রান্তে দুই বর্তমান নিয়ে হাইতি আর দোমিনিকান রিপাবলিক, সবশেষে চীন। এরই এক ফাঁকে সফল তিকোপিয়া আর তোকুগাওয়া আমলের জাপানের সাফল্যের কথাও এসেছে।

জ্যারেড ডায়মন্ডের লেখা পড়তে ভালোবাসি, কারণ এই ব্যাটা প্রশ্ন জাগিয়ে তোলে মনের মধ্যে। কেন এমন হলো, কেন অন্যরকম হলো না, এ প্রশ্নগুলোর উত্তরই খুঁজে পাই তার লেখায়।

এর আগে গানস, জার্মস অ্যান্ড স্টীল থেকে টুকে কিছু লিখবো ভাবছিলাম, কিন্তু সময় পাচ্ছিলাম না। কোলাপ্স থেকে টুকে কিছু লেখার কড়ারও করছি আগের মতোই। বিশেষ করে ইস্টার দ্্বীপ আর রুয়ান্ডা নিয়ে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×