[কবিতা পড়ি কম, আর কিছু লেখার চেষ্টা করে ব্যর্থহই। যা-ই হোক, সুমন চৌধুরীর মন্তব্য উসকে দিলো ভালো লাগা কিছু কবিতার কথা। ব্লগারদেরকেই বা জানাই না সেগুলোর কথা?]
কবি ঃ তারাপদ রায়
কবিতা ঃ সপ্তদশ অশ্বারোহী, সপ্তম
কোথাও বন্ধন নেই, লাল আলো, ট্রাফিকের হাত
সমস্ত নস্যাৎ করে শিরস্ত্রাণ খুলে চলে যাব
আশৈশব আমারো আকাঙ্ক্ষা ছিল আগুন নেভাব
দ্রুতশ্বাস দমকলে অগি্নকান্ডে বন্দিনী দৈবাৎ
অথচ সার্কাস নয় মসৃণ দড়ির সিঁড়ি ধরে
পাঁচতলার ছাদ থেকে প্রিয়তমা সুন্দরীতমারে
বুকে করে নিয়ে আসব দগ্ধ প্রেম উজ্জ্বল উদ্ধার
পাগলা ঘন্টিতে বাজা ভালোবাসা, প্রেয়সী আমার।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




