[পুরনো কবিতা, এপ্রিল 18, 2005 এ প্রকাশিত। মন ভালো নেই।]
.. .. যতই আপন ভাবো, মেঘেরা নিজের মতো চলে
এক মেঘ কোনদিন দু'বার ঢাকে না আমাদের
পাড়ের রূপোলি রেখা ধরে ধরে মিছিমিছি খুঁজে
চেনা কি যাবে সে মেঘ, যে শুধু বৃষ্টির কথা বলে?
হাওয়াকে যায় না ছোঁয়া, মেঘেরা আয়ত্ব থেকে দূর
কিন্তু তারা একে অন্যকে ছুঁয়ে নিঃসঙ্গতা মোছে
আমিও বাতাস হয়ে তোমাকে ভাসাবো বলে ছুটি
তুমিও মেঘের মতো, কিংবা কোন বিষন্ন কপর্ূর .. ..।
আমি ছোঁবো, এই ভয়ে জল হয়ে ভেঙে পড়ো যদি
এমনই আশঙ্কা থেকে পিছু হটে দূর থেকে দেখি
আকাশে মেঘেরা চলে, হাওয়ার খেয়ালে যেন আঁকা
শুন্যে কোন কাশবন চিরে যাওয়া অকারণ নদী।
যতই আপন ভাবি, তোমার রূপোলি পাড় হাসে
আমি দেখি .. .. তুমি-মেঘ অন্য হাওয়া ছুঁয়ে ছুঁয়ে ভাসে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



