বাংলা ব্লগে ইংরেজি বাক্যাংশ গুঁজে দেয়ার ব্যবস্থা করে কতর্ৃপক্ষ একটি সুকর্ম করেছেন বলেই আমার বিশ্বাস। তবে প্রতিটি অস্ত্রের রয়েছে একাধিক ব্যবহার, অস্ত্রীর মন আর মস্তিষ্কই অস্ত্রের সুনাম রক্ষা করে; নাপিতের হাতে ক্ষুর আর শিবিরের হাতে ক্ষুরে যেমন মেরুদূর পার্থক্য রচনা করে।
ব্লগপ্রিয় অনেক মানুষই এই বাংলা পরিবেশে স্বচ্ছন্দ বোধ করেন না বলে আমার বিশ্বাস, কারণ হতে পারে বাংলা টাইপে তাঁদের নৈপুণ্যের অভাব। সেক্ষেত্রে অন্যান্য ব্লগিং সাইট তাঁদের সাদরে বরণ করে নেবে। এখানে ইংরেজিতে ব্লগানোর কোন সার্থকতা আমি অন্তত দেখি না। যদি অপুর মতো গানের বাণী ভাগ করে নিতে চান, কোন আপত্তি নেই। ইউআরএল তুলে দিতে চান, আরো ভালো। কিন্তু নিজেকে বাংলায় যদি প্রকাশ করতে না পারেন, কিছুদিন চেষ্টা করে রপ্ত করে ফেলুন না, ক্ষতির কিছু তো নেই। বাংলায় শুরুতে কিছুটা সমস্যা হতেই পারে, আমরা তাতে কিছুই মনে করবো না।
আমার শিরোনামের প্রশ্নের উত্তরে যদি কেউ প্রাসঙ্গিক মন্তব্য করতে চান, আপনি আমন্ত্রিত। যদি ইংরেজি অনুরাগী কেউ আক্রান্ত বোধ করেন, দুঃখ প্রকাশ করছি আগেই। আমি আপনাদের সামর্থ্যকে ছোট করে দেখতে চাই না, আমি শুধু অনুরোধ করবো সামান্য একটু চেষ্টাকে উসকে দিয়ে এই ব্লগকে আরো সমৃদ্ধ করার। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৬ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



