পেনসিল কলঙ্ক দিন, সহজেই মুছে যাওয়া ক্ষণ
ফিরিয়ে আনার দায় ছিলো না আমার,
তবু, ঘুণেরও দংশনক্লান্তি আসে বলে জানি
তৃষিতা বাদুড়ী তার শ্বদন্ত শিথিল করে আনে
গোঁয়ার চালতার বুকে
আমিও ফেরাই মুখ,
এপাশে, ওপাশে আর সামনে তাকাই, দেখি
পেনসিল কলঙ্ক দিন
অনায়াস ছাপ রেখে যায়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



