হে কাক, হে কালো কাক
তুমি বসে থাকো টেলিফোন তারে
কত প্রেমালাপ চলে সারা রাত
প্রপ্তবয়স্ক সেসব কথা শুনলে ভীমড়ি খেতে নির্ঘাত।
মনে পরে বইমেলা থকথকে ভীড়ে
মুচি ছিলো না আশে পাশে
ছেড়া স্যান্ডেল হাতে ছুটে যাই মেডিক্যাল মোড়ে
(সুন্দরির ছেড়া চটি মহামুল্যবান বুকে ধরে )
রোগাভোগা শীর্ন বাঙালি
হাপাতে হাপাতে আসি ফিরে
কত হলো জিজ্ঞাসিল কপালে ভ্রকুটি
বল্লাম "বনলতা " তোমার ছেড়া চটি
অমুল্য রতন , রিফু কর্ম করেছি
আপন শোনিতে।
এই অভাজন করে নিবেদন,
তুলে দেই ছোটো চিরকুট
টেলিফোন নামার লিখে ,
বাসনা আকুল হৃদি
যদি ফোন দিতে।
তার প্রতিদান পেলাম আজ রাতে
বর্ষবরনের উৎসবে
খাওয়াবে পান্তা সে
কবি আমি খাবো চেটে পুটে.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

