যখনই আয়নায় দেখি মুখ
ভয়ে আতকে উঠে বুক।
এমনও কি হতে পারে কবিদের মুখ????!!!!!!!!!!!!!!!!!!
গৃহিনীকি খুজে পায় এইটুকু সুখ!!!!!!???
সবই আছে সে মুখে শুধু খাপছাড়া,
নাকের বদলে দুটো ফুটা, কান দুটো খাড়া
চোখের নিচে মাদকাসক্তের ছাপ
মাথায় জটপরা সামন্য চুল বাকিটায় টাক।
হাসতে চাই
আয়নায় ভেসে উঠে গুলখাওয়া দাত,
মাঝে বিষম ফাক, মাড়ির কয়েকটা উধাও,
কতদিন হাড় চিবাতে পারি না,
ক্লোজআপ এর এ্যাডে টুথপেষ্ট ব্যবহার না করলে কি হয়
তা বুঝাতে নিয়েছিলো আমার হাসির ফটোগ্রাফ।
কিন্তু অনেক কষ্ট করেও তারা যা আবিস্কার করতে পারে নি,
মালকোছা দিয়ে লুকিয়ে রাখা আমার ল্যাজ
আমি করিকাঠে ঝুলে থাকি
ল্যাজ নাড়িয়ে যাই আর ভাবি
আয়না দেখে কুরুপবন্দনা করি, আমি কেমন কবি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




