মুখফোড়ের নতুন বাংলা প্রতিশব্দ আ রচনার অনুপ্রেরনা।
বাংলা ভাষায় নতুন শব্দযোজনের ধারায় এই বাংলা ব্লগের অনুপেরনায় একটা নতুন শব্দ পেশ করতে যাচ্ছি, হয়তো এ শব্দটি একদিন অভিধানে ঠাঁই করে নেবে আপন মহিমায়।
নতুন শব্দটা হচ্ছে দাদাত্ব, এটা যুক্তিহীনতার সর্বোচ্চ একক, এটার সাংখ্যামান 100,
সাধারন ভাবেই 0 থেকে 100 পর্যন্ত মান দিয়ে মানুষের যৌক্তিক অবস্থান নির্ণিত হবে,
আমরা যারা সাধারন মানুষ তাদের দাদাত্ব 20 থেকে 30 এর কোঠায়, এটাই স্বাভাবিক দাদাত্ব মানুষের, এর পরিমান বদলাতে চর্চা করতে হয়, তা আপনারা মাপের কাঁটা যেদিকেই হেলাতে চান, চর্চা করতেই হবে,
সাধারন ভাবেই নিক্তির কাঁটা 15 র নীচে নামানো কঠিন, আমি এখন পর্যন্ত দাদাত্ব 0 এমন মানুষ পাই নি, তবে বেশ কিছু মানুষের সাথে পরিচয় আছে যাদের দাদাত্ব 10 থেকে 15,
এবং অনেক অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে যাদের দাদাত্ব 40 থেকে 50 এর ঘরে,
যাই হোক যাদের দাদাত্ব 60 এর উপরে তাদের সাথে কথা বলবেন নিজদায়িত্বে তাদের জিম্মাদারি আমি নিতে পারবো না।
এবং যাদের দাদাত্ব 80 র কোঠায়, তাদের বিভিন্ন শহরে প্রদর্শনীর ব্যাবস্থা করা যেতে পারে , এবং যদি কেউ থাকে যার দাদাত্ব 100 র বেশী, তবে তাকে দীক্ষক দ্্রাবিরের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো। ইশ্বরের একটা পদ খালি হয়েছে তার ওখানে,
প্রকৃতিগত ভাবে মেয়েদের দাদাত্ব ছেলেদের তুলনায় বেশী, এইং মেয়েদের দাদাত্ব কখনই 20এর নীচে নামে না, আমাকে দোষ দিয়ে লাভ নেই দিদিরা, আমি শুধুমাত্র একককের স্রষ্টা এর দ্্বারা পরিমাপিত বিষয়ের গুনমান পরিবর্তনের ক্ষমতা আমার নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



