কেউ দীনতা মেনে নিতে রাজি না, এখানে বাংলার পাশাপাশি ইংরেজি ব্যাবহারের সুবিধা দেওয়া হয়েছে, আমিও এর পক্ষে ছিলাম, তবে অবশ্যই প্রয়োজনে ইংরেজি ব্যাবহার করা হবে এমন ধারনা ছিলো,
কিন্তু আজ ঘুম থেকে উঠে তাজ্জব হয়ে গেলাম, সে সুবিধা দিয়েছে ঠিক কিন্তু কেউ কেউ সম্পুর্ন লেখাই ইংরেজিতে লিখেছে, এবং এর বিপক্ষে যুক্তি তারা বাংলা টাইপ করতে পারে না,
তবে তাদের বাংলায় গালি দেওয়ার পারদর্শিতা আছে, এটাই আশ্চর্য কথা, তারা বাংলায় গালি লিখতে পারেন কিন্তু বাংলায় ভালো কথা লিখতে পারেন না।
এটার অর্থ কি এমন যে বাংলা শুধু গালি দেওয়ার উপযুক্ত ভাষা???
আর সবাই যে বিজয় শিখে এখানে এসেছে তাও নয়, আমি প্রথমে ব্যবহার করতাম ভার্চুয়াল কি বোর্ড এখন ফোনেটিক এ লিখি, সব সঠিক ভাবে লিখতে পারি এমনও না, মাঝে মাঝেই সাহায্য পাতায় গিয়ে দেখে আসি কিভাবে বাংলা লিখতে হবে, এইটুকু কষ্ট করলেই হয়, তবে যারা শুধু বাংলা গালির চর্চা করেছেন তাদের বাংলা জ্ঞান কম সুতরাং তারা নিজের হীনতা, দীনতা মেনে নিয়ে বাংলা ভালো করে না শিখে ইংরেজিতে কাজ চালিয়ে নিবে, এটা মেনে নেওয়া যায় না,
বদরূল ভাই, হিমু, এ নিয়ে কিছু কথা বলছে, কতৃপক্ষের সিদ্ধান্ত ছিলো তারা সম্পুর্ন ইংরেজিতে লেখা পোষ্ট সামনে রাখবেন না, কিন্তু এই গালিবাজগুলোকে প্রশয় দেওয়ার যে ইতিহাস এর আগে দেখলাম এখনও তাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হলো না, এখন তাদের পোষ্টও উধাও করা হলো না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



