somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ-য-ব-র-ল

১৩ ই মে, ২০১৩ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনার স্থানঃনন্দীকূজা,দয়ারামপুর,নাটোর
ঘটনার সময়ঃ১১.৫.২০১৩ রাএি১১.৪২


মোমের আলোয় ম্যাক্স মুলার সাহেবের আর্টিকেল গুলায় চোখ বুলোচ্ছি।সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আর বৃষ্টিতে এখন হিমেল হাওয়া বইছে।বাইরে তারাঝলমলে আকাশ।এমন দিনে লোডশেডিংকে আমার কাছে বোনাস পাওনা মনে হচ্ছে।গ্রামে রাত ১২টা মানেই নিশুতি রাত।দূর হতে ইসলাম ভায়ের বাঁশির সুর ভেসে আসছে।আমিও খানিক আগেই আমার বাল্যবন্ধুগনের সহিত বংশী বাজিয়ে এলুম(শিবের বাঁশী)। সবেমাএ আটিকেলে মনোনিবেশ করেছি, এমন সময়ে বাড়ির বাইরে কোন ব্যাক্তির মোবাইলে কথোপকথনে আমার মনোঃসংযোগ বিঘ্নিত হলো।ব্যাক্তিটির উচ্চ স্বরে কথোপকথনের কারনে আমি বিরক্ত হয়ে আর আটিকেলে মনোনিবেশ না করে একটা সিগারেট ধরিয়ে তার কথোপকথনে মনোনিবেশ করলুম।নিম্নে তার কিছু অংশ তুলে ধরলাম।
ব্যাক্তিটিঃজান রাতে খানা খেয়েছ??
অপর প্রান্তঃখেয়েছি (আনুমানিক)
ব্যাক্তিটিঃকি খেয়েছ জানটুস??
অপর প্রান্তঃভাত (আনুমানিক)
ব্যাক্তিটিঃজানো পাখি আজ আমাদের এখানে খুব ঝড় হয়ছে
অপর প্রান্তঃso what তো আমি কি করব? (আনুমানিক)
ব্যাক্তিটিঃনা মানে ঝড়ে প্রচুর আম পড়েছে তো
অপর প্রান্তঃকাল আম দিয়ে যাবা (আনুমানিক)
ব্যাক্তিটিঃছিছি এটা আবার বলা লাগে।তোমার জন্য আমার জান কোরবান দিতে পারি।
অপর প্রান্তঃহুম (আনুমানিক)
ব্যাক্তিটিঃজান তোমাদের আম গাছ আছে??
অপর প্রান্তঃ না(আনুমানিক)
ব্যাক্তিটিঃসমস্যা নাই।আমাদের বাগানে প্রচুর আমের কলম হয়।তোমার কয়টা লাগব শুধু বলো
অপর প্রান্তঃকি কি আম আছে (আনুমানিক)
ব্যাক্তিটিঃলক্ষনা,গোপালভোগ,ল্যাংড়া,কাচা মিঠা,আম্রোপালি,হিমসাগর,আশ্বিনা,ফজলি।
অপর প্রান্তঃ একটা গান শোনাও তো?(আনুমানিক)
ব্যাক্তিটিঃগান শুনবা এইটা কোন ব্যাপার?
-ও পিয়া ও পিয়া তুমি কোথাই,বুকের জমানু বেতা কান্নাই লুনা জলে ঢেউ আসে নদীর তীড়েতে।ও পিয়া ও পিয়া তুমি কোথাই
অপর প্রান্তঃ এই থামো থামো(আনুমানিক)
ব্যাক্তিটিঃক্যান গান শুনবা না?
অপর প্রান্তঃ থাক,আমার গান শোনার হাউস মিটে গেছে(আনুমানিক)
ব্যাক্তিটিঃরাগ করছো ময়না আমার।আমার আগমনে তার কথোপকথন থেমে গেল।
(ব্যাক্তিটির নাম জিয়া।এলাকার পাতি ক্যাডার,আমাদের আমের বাগান তাদের কাছে বর্গা দেওয়া থাকে বিধায় তার সাথে আমার ভালই চিন-পরিচয় আছে।আমি গমহ-র গ-তে অগ্নি সংযোগ করে বললাম, কে জিয়া ভাই নাকি?
-হ,কেডা?জয় কাকা নাকি?
-হুঁ, এখানে বসে কি করছেন?
-আর কইস নি,তুমার বৌমার সাথে কতা কচ্ছি।
-বিয়াতো করেননি বৌমা ক্যোতি পালেন?
-আরে বুঝিসনি,ওই আরকি।)............................
জিয়া চলে যাবার পর মনে মনে আরেকবার বললাম প্রেমের গু........।

বিঃদ্র=প্রায় ১২ বৎসর পর ঝড়ে আম কুড়োলাম।১২ বৎসর পর আজ আবার শৈশবে ফিরে গেছিলাম।নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ফজলি আম।শৈশবের স্মৃতি সবসময়ই আনন্দদায়ক।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×