নীতি মানে নিয়ম। আর যা নিয়মের পরিপন্থী সেটা র্দুনীতি। এই নিয়ম মানুষের দ্বারাই তৈরী। সুতরাং যা মানব জাতির জন্য কল্যানকর সেটাই নীতি আর যা মানুষের জন্য অকল্যানকর সেটাই র্দুনীতি। আমি যদি আমার অবস্থানে থেকে চিন্তা করি যে আমি সমাজের জন্য ভাল কিছু করব তাহলে সম্ভব। আর আমি যদি র্দুনীতি করতে চাই সেটা কি কেউ বন্ধ করতে পারবে??? আপনি যখন বুঝবেন যে নিয়ম ভঙ্গ করলে আপনার কিছুই হবেনা আপনি তখনই নিয়ম ভাঙবেন বা র্দুনীতি করবেন। মিটফোর্ডের ঔষধ ব্যাবসায়ীরা তো একদিন থেকে ভেজাল বা মেয়াদউত্তীর্ন ঔষধ বিক্রি করছেননা। আর যদি তারা আগে থেকেই ভেজাল বা অনুনোমদিত ড্রাগস বিক্রি করে থাকেন, তবে পুলিশ-প্রসাশন এতদিন ব্যবস্থা নেয়নি কেন? নিশ্চয়ই তারা কোথাও থেকে শেল্টার পেয়ে আসছিল? কোনটা লঘু অপরাধ আর কোনটা গুরুতর অপরাধ এটা প্রমান করার দায়িত্ব আদালতের না ব্যবসায়ী সম্পাদকের? কেউ ০১ টাকা চুরি করলেও চুরি ০১কোটি টাকা চুরি করলেও চুরি। যে এক টাকা চুরি করতে পারে সে ০১কোটি টাকাও চুরি করতে পারে যদি সে সুযোগ পায়। ঔষধ বা চিকিৎসা সামগ্রী নিয়ে খেলা করা মানে মানুষের জীবন নিয়ে খেলা করা। আর যারা মানুষের জীবন নিয়ে খেলা করে তারা কখনোই মানুষ নয়, অমানুষ। যারা এই অমানুষদের সমর্থন দিচ্ছে তারা কারা? তাদের উদ্দেশ্য কি? মানলাম RABআপনাদের অন্যায় ভাবে জেল-জরিমানা করেছে, এটা কেন করল তাদের সাথে কি আপনাদের কোন পূব শত্রুতা বা অন্য কোন সম্পর্ক আছে? নাকি বলবেন RAB গোপনে আপনার দোকানে ভেজাল ঔষধ রেখে গিয়েছিল। প্রসাশনের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের এ অভিযান গুলো video record করে রাখবেন।যেন কেউ আপনাদের প্রশ্নবিদ্ধ করতে না পারে। প্রসাশন চাইলে র্দুনীতি কখনোই করা সম্ভব নয়। আর যদি প্রসাশন দেখেও না দেখে তাহলে র্দুনীতি বন্ধ করা অসম্ভব। আমরা র্দুনীতিকে আমাদের ফ্যাশন বানিয়ে নিয়েছি। আমাদের দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রশাসন এমন কোন খাত নেই যা র্দুনীতি মুক্ত। আর রক্ষকই যদি ভক্ষক হয় তবে জনগন কোথায় যাবে বলতে পারেন? আগে র্দুনীতি মুক্ত দেশ চাই, তারপরে উন্নতি। কলসির তলা ফুটো হলে পানি তো থাকবে না। কেউ যদি নিজে থেকে র্দুনীতি বন্ধ না করে তাহলে আমি আপনি চিৎকার করে কিস্যু হবে না। কোন আইনের প্রয়োগ না থাকলে আইন জেনে কি হবে? “জানার চেয়ে মানা ভাল”। দেশের মানুষকে আর বিএনপি, লীগ, হেফাজত, হিন্দু, মুসলিম, সংখ্যালগু আর কত প্রজাতিতে বিভক্ত করবেন। তার চেয়ে দুনীতি মুক্ত ও দুনীতি যুক্ত এই দুই প্রজাতিতে ভাগ করুন। আমার এক বন্ধু আছে যার বাবা একজন সরকারী কমকতা ছিলেন। কিছুদিন আগে তার বাবা যখন মারা যান তারপরে তার মায়ের চিকিৎসা ও পড়াশুনার জন্য যখন পেনশন/পভিডেন্ড ফান্ডের টাকা তুলতে যায় তখন এই টেবিল থেকে ঐ টেবিলে, আজ স্যার নাই, কাল এই সনদ আনো, পরশু এখানে ভুল । শেষমেষ সবাইকে মিষ্টি খাইয়ে টাকাকা উদ্ধার হল , ইনারা আবার এমন মিষ্টিই খান যে তা ১০-২০ হাজারর টাকা পিস। আমার ঐ বন্ধুটি সরকারী কমকতাদের কাছে কি শিখল বলতে পারেন?। তার নীতি তাকে কি শিখাল? ঘুষ দাও এবং ঘুষ নাও। সে এখন প্রতিষ্ঠিত চিকিৎসক। আপনি তাকে কোন যুক্তিতে বোঝাবেন যে চিকিৎসার নামে গলাকাটা অন্যায়। কিন্তু আমার বন্ধুটি মানুষ বলেই মানুষের গলা কাটেনা। সমাজের প্রতিটি স্তরেই এই দুনীতিবাজ মানুষরুপী পশুরা বিদ্যমান। এরা আমাদেরই বাপ, চাচা, ভাই, বন্ধু বা আত্নীয়। আপনার বাবা ঘুষখোর হলে আপনি কি তাকে শাস্তি দিতে পারবেন? যদি লোকলজ্জার ভয়ে না পারেন তবে অন্তত আপনি তাকে পশ্রয় দিবেন না। মনে রাখবেন দুনীতি বাজ যেই হোকনা কেন সে মানুষ নামধারী পশু মাএ। হাহুতাশ করে কিংবা শুধুমাএ সমালোচনা করে অথবা আইন করে র্দুনীতি বন্ধ করতে পারবেন না। সুতরাং আসুন যে যার যার অবস্থানে থেকে নিজে র্দুনীতি মুক্ত থাকি এবং নিজের পরিবার এবং বন্ধু বান্ধবকে র্দুনীতি মুক্ত করি। আসুন সবদা মনে লালন করি যে আমি দুনীতি করবনা এবং র্দুনীতিবাজ হতে দুরে থাকব।
আগে র্দুনীতি মুক্ত দেশ চাই, তারপরে উন্নতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।