জানিনা কেমন আছো , আশা করি ভালই আছো । আর আমিও চাই আমার ঐশী সব সময় ভাল থাকুক । কোন সমস্যা নেই আমাকে দূরে সরিয়ে যদি তুমি সুখী হতে পার তাতেই আমি খুশি কারণ তুমি সুখে থাক এটাই আমি । আমার কি অপরাধ ছিল ? আমি এমন কি করেছিলাম
যেটা ক্ষমার অযোগ্য ? আর মানুষ নিজের অজান্তে ভুল করতেই পারে আমিও না হয় নিজের অজান্তে ভুল করেছি তাই বলে এভাবে আমাকে দূরে সরিয়ে দেবে ? দূরে সরিয়ে দিয়েছ তাতেও কোন দূঃখ থাকতনা যদি আমার অপরাধটা কি তা ধরিয়ে দিতে তাহলে একথা বলে মনকে শান্তনা
দিতে পারতাম যে , তুই অপরাধ করেছিলে তাই সে তরে দূরে সরিয়ে দিয়েছে । কয়েক দিন যাবৎ তোমাকে অনেক মনে পরছে । সত্যি তুমি যদি এখন আমার পক্ষে থাকতে তাহলে ছুটে যেতাম তোমার পানে তোমার সাথে দেখা করার জন্য আর তোমার সাথে গল্প করতে করতে হারিয়ে
যেতাম সপ্নের রাজ্যে তারপর আগের মত হঠাৎ দুজনে এক সাথে বলে ওটতাম প্রভু আমাদেরকে তাড়াতাড়ী বড় করে দাওনা যেন আমরা তাড়াতাড়ী বিয়েটা করে ফেলতে পারি । জানিনা পাব কিনা তাকে । শুনেছি আখেরাতে নাকি যে যা চাইবে তাই পাবে যদি এমনি হয় তাহলে
খোদার কাছে আমি আমার ঐশীকে চাইব । আচ্ছা দুনিয়াতে যদি অন্য কারো সাথে তার বিয়ে হয়ে যায় তাহলেও কি আখেরাতে আমি চাইলে থাকে পাব ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


