somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্নি টু মেলাকাঃ প্রস্তাবনা

১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সৈকত। অবশ্য এ পর্যন্ত দেশ দেখেছি মাত্র চারেক, কাজেই সৈকত নিয়ে আমার এই র‍্যঙ্কিং খুব রিলায়বল না হলেও, অনেক বাঘা বাঘা পর্যটকেরও একই মত। বিদেশের মাটিতে কক্সবাজারের সৈকত মিস করে এমন কাউকে পাওয়া যাবেনা।
কয়েকদিন আগে সিঙ্গাপুরের এক সমুদ্র পাগল এক দেশী ভাই বললেন, ভাই লাঙ্কা ইউ ঘুরে আসেন। ফাটাফাটি অবস্থা। কক্সবাজার যদি লেটার মার্ক পায়, এইটা কমসে কম ফার্স্ট ডিভিশান পেয়ে যাবে। যাওয়ার খরচও কম। এশিয়া এয়ারলাইন্সের টিকিট ২৫-৩০ ডলার, ৪০ মিনিটের ট্রিপ। ওখানে নিজে ড্রাইভ করার জন্যে গাড়ি পাবেন, বীচের পাশ দিয়ে লং ড্রাইভে যাবেন। গেলে মাথা ঘুরে যাবে।
ভাই সাহেবের কথা শুনে আমি মাথা ঘুরানোর জন্যে ব্যাকুল হয়ে গেলাম। এর প্রথম ধাপ হিসেবে অফিসে ছুটি নিয়ে সপরিবারে চারদিনের ভ্যাকেশন ট্রিপ প্ল্যান করে ফেললাম। চরম উত্তেজনা। আমার উত্তেজনা দেখে আমার সিনিয়র বললেন, যাও ঘুরে আসো, এসে কেমন লাগলো জানিও, আমিও দেখি যাবো ফ্যামিলি নিয়ে।
এক নামকরা বাবুর্চি ডাল রান্না করতে বসেছে। চুলা জ্বালালো, পানি বসালো, লবন-মরিচ সবই দিলো, তবু রান্না করে দেখা গেলো কিছুই হয়নি, কারণ দেখা গেলো সে রান্নায় ডালই দেয়নি, আমারও হয়েছে সে অবস্থা। সব প্ল্যান করা হলেও প্লেনের টিকিটই কাটা হয়নি। যাওয়ার কয়েকদিন আগে টিকিট কাটতে গিয়ে মাথায় বাড়ি পড়ার মতো অবস্থা, আমার ছুটি অনুযায়ি টিকিট কাটতে গিয়ে দেখি একেকটা টিকিট চারশো ডলারের বেশি, এটা দিয়ে আমি আসল কক্সবাজার ঘুরে আসতে পারি।
লাঙ্কা ইউ প্ল্যান বাদ! এই ছুটি নিয়ে আমি কী করিবো ভাবতে ভাবতে মুখ অন্ধকার করে ঘুরতে লাগলাম। এক সহকর্মী উপদেশ দিল, টিওমান আইল্যান্ড ঘুরে আসো, ফাটাফাটি অবস্থা। পুণরায় উল্লাসিত হবার আগে সাবধান হলাম। গেলাম কাছাকাছি ট্রাভেল এজেন্সিতে। অপারেটর দিন তারিখ শুনে সবকিছু চেক করে, মাথা নাড়তে থাকলো, সবই ঠিক আছে, কিন্তু যেদিন যেতে চাচ্ছো সেদিন ফেরির সব টিকিট কোন একটা কোম্পানি তার সব এম্লয়ির জন্যে বুক করে রেখেছে। তুমি এক কাজ করো, মেলাকায় ঘুরে আসো। অসাধারণ জায়গা। আমি খুশিতে লাফ দেওয়ার আগে মহিলার চিন্তিত মুখ দেখে থেমে গেলাম। “তবে চারদিনের না, তিন দিনের ট্রিপ নিতে হবে।” মহিলার উত্তর, “আর ঘুরে বেড়ানোর মতো বীচ নেই। তবে জায়গাটা ভালো। অনেক মিউজিয়াম, হিস্টরিক প্লেস আছে দেখার মতো। একটা ভালো প্যাকেজ আছে, নিয়ে নাও।”
কী আর করা, বীচ না দেখতে পাই, পুরোনো মুর্তি-টুর্টি দেখেই ছুটি পার করবো, তবু “ছুটি যেতে নাহি দেবো হারাতে।”
সপরিবারে রওনা দিলাম, মিউজিয়ামের শহর মেলাকায়।
(চলবে)

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ সকাল ১০:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

×