যুগল জীবনের তৃতীয় বার্ষিকীতে
নোলক
সর্ষে ফুলের মালা গেঁথে করব তোমায় দান,
ঘাস গালিচায় আসন পেতে শুনব কলতান।
নোলক দেব সবুজ বনের একটি ছোট ফুল,
কর্ণে দেব হাসনুহেনার প্রেমের দুইটি দোল।
দূর্বাঘাসের কাকঁন দেব নেই তো মনে লাজ,
অলংকার যে হবে মোদের প্রীতির কারুকাজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


