ইয়া!!!!!!!

ডিঙ্কি ডিঙ্কি ডিঙ্কি ডিঙ্কি(মিউজিক)


সামু ব্লগে আমার এক বছর পুরা অইছে। বড় আনন্দ! লাগছে মনে

। ইস গত কাইল কেন যে ব্লগে আইলাম না, তাইলেতো আমার ব্লগিয় জন্মদিনটা দেকপার পাইতাম। তয় তুলা রাশি দেইক্কা কিনা জানি না (তুলা রাশিগো নাকি আধ্যাতিক ক্ষেমতা আছে

-শোনা কতা) দুই দিন ধইরা দিলে কইতাছিলো আমার বয়স এক বছর অইছে, থুক্কু ব্লগিয় বয়স। এই ব্লগের মালিকরে (কর্তৃপক্ষ) সেলাম জানাই এমুন এক্কান সাইট খুলছে দেইক্কাইতো আমার মত নাদান পাবলিকরা লেকপার পারতাছে

। আপসুস একটাই, বালা কিছু লেকপার পারি নাই, লেকা গুলার পিডে এট্টু আডাও (স্টিকি) লাগায়তে পারি নাই। কচু গাছে ফাসি লওয়া এরচে বালা

। লেকছি কতডি কাউয়ার ঠ্যং আর বগার ঠ্যং



।
যাউকগা, লাবের মইধ্যে লাব মেলা বালা বালা লেকা পড়ছি

। কুন কুন ট্রাজেডি পইড়াতো চউক্ষের পানি ধইরা রাকবার পারি নাই


। মেলা কমেডি লেকাও পড়ছি , বড় মজাই মজা

। অনেকডি জ্ঞানি পুষ্টও আছিল, ফরতে ফরতে জ্ঞানের চোঠে মাতার হার্ডডিস্কে আর ইসপেস নাই।
ভ্রমন কাহিনীওলাগো ইস্পিশাল ধইন্যাফাতা ফ্রম লাক্ষনৌ (লাক্ষনৌর পাঞ্জাবী বালা অইলে ধইন্যাফাতাও বালা অইবো কি কন?

)। তাগো পোষ্ট ফইড়া এই গরীবের দুধের স্বাদ ঘোলে মিট্টা গেছে

।
একটা কতা না কইলে পুষ্টটা অসম্পূর্ন থাইক্কা্ যায় , মন্তব্য পড়তে কিযে মজা তা সামু বলগে না আইলে বুঝপেন না। তয় কিছু কিছু ভাই বেরাদর আছে এমুন খাচ্চর খাচ্চর কতা কয়, শরম লাগে (শরমের ইমো অইবো) । মন্তব্যে মন্তব্যেতো আবার কাইজ্জাও অয়, হেইডাও ব্যফক মজার ।
আবার একজন আরেক জনের বিরুদ্বে পাল্টাপাল্টি পুষ্ট দিয়া বিরাট বিনোদনধর্মী ঝড় উডায়। আমরা বলগের মাছি মারা কেরানিরা বইয়া বইয়া তামশা দেকি।
বড়ই সৌন্দর্য

।
ওক্কে সব্বাই বালা থাকপেন। টা টা বাই বাই।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬