নিংসঙ্গতার চিহ্নে দীর্ঘ বিরতির পর রেখা আঁকি তোমার
কেন তুমি স্বপ্নেই এসে দেখা দাও বারবার।
তোমার মনটা কি একবারও চঞ্চল হয়না ফিরে চাহিবার?
তোমাকে আমি দেখি কখনো শহরে কখনোবা গ্রামে
কল্পনার ছলনায় কখনোবা দেখি আসামে
তবে আমার এদেখা কি শুধু বন্ধী রবে দুঃস্বপ্নের খামে?
মেঘে ঢাকা আকাশ মাড়িয়ে সূর্যতো উঠে লাল
বিজলির আলোয় কি ঢাকা পড়বেনা আমার দুঃখের কাল?
অস্তিত্বহীন স্বপ্নেই কি ভরে উঠবে আমার স্বপ্নের জাল?
ঘন কালো অন্ধকার ছাপিয়ে প্রতিদিনই হয় ভোর
ঠুনকো কাচের মত ভেঙ্গে যায়না কেন আমার ঘোর
কেন শুধু শুধু আমার হৃদয় বীণায় বেজে উঠে নিঃসঙ্গতার সুর?
কল্পনার তুমি কেন মিশে আছ আমার রাগে অনুরাগে
ঘুমযে আসেনা চোখে,মনটা একা শয্যায় বিনিদ্র রাত জাগে
আবার স্বপ্নে আস তুমি দরদে তুমার চোখ কাপে মিটিমিটি
ভোর যে হয়ে এল কে তুমি পাঠাও তোমার সহানুভূতির চিঠি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




