পেছনগামী জীবনের পথ ধরে হাটি আমি
রাতের নিংশব্দ গোগ্রাসে গিলে যাচ্ছে সময়ের ঘড়ি।
অন্ধকার বিছানায় অজানা কত কিছুর গড়াগড়ি
জানালার গ্রিল দিয়ে খোলা চোখে চাঁদ হাসে
মিটিমিটি আলোয় বেমানান তারার দল
লজ্জার মাথা খেয়ে বসে আছে চারিপাশ
অনাবৃত্ত ছায়ামূর্তি দেখি আপন আলোয়
আমি হারিয়ে যাই অনুভূতির শেকড়ে
সৌডল পাহাড়ের উচু-নিচু ভূমি
শৃঙ্খের মত খাদ,যেন সেই-
আদিম গুহার মুখ।
হাটু বুজে কোকরাই রাতের সেই বালক
যন্ত্রনাগুলোর ব্যবচ্ছেদ হয় ক্ষনিকের জন্য
সময়ের সাইরেন বাজে আবার দ্বিগুন তেজে
আঁতকে উঠি আমি !
কোথায় যেন মিলিয়ে যায়-
আমার সেই ছায়ামূর্তি।
গোপনে গোপনে খুজে ফিরি তারে
মনে পড়ে বারেবারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




