নীল বিষে ভরা আয়োজক বাতাস;
মিথ্যা মিথ্যা,সব মিথ্যা কলরব
ধার করা আলো দিয়ে চলা যায়না
কালো মেঘেরা দৌড়ে আসে ছলনায়।
চাঁদের আলো সেতো জোছনা নয়;
স্বপ্নের মৃত্যুর সাদা সাদা গাঢ় রক্ত
সূর্যের আলোয় ঢাকা কালো তণু
বক্ষ জুড়ে শুধু মূল্যহীন পুড়া ছাই
সাগরের তীরে আচঢ়ে পড়ে সেতো
চোখের অজস্র লোনা জলের ফোঁটা;
গোমট গন্ধ ভরা পলল মাটির পাড়
স্তব্ধতা নিজের আস্তিনের ভাজে ভাজে
বিশ্বাসতো মাঝপথেই কর্পূরের মত
উর্ধ্বপাতিত হয়ে যায় চোখের পলকে।
ঘৃনা,দীর্ঘশ্বাস,অন্ধবিশ্বাস,স্মৃতিগন্ধ
ঠেসাঠেসি করে জন্মস্থ বুকের প্রাচীরে।
নিজের আড়ালেই রোদ্র ছায়া ডাকে;
আয়!আয়! এই ভাসমান পথে...
গা বাচিয়ে চলে বাল্য ব্যাকরন
রাজপথে চমক লাগানো চাপা স্বর
জনাকীর্ন বাস্তবের প্রধান চত্তর;
অসভ্য শব্দগুলো জোঁকের মত
অলক্ষ্যে বসে থাকে মাংশের উঞ্চতায়
যা ! যা! কেবলই দ্বিখন্ডিত মুখ
সুতীক্ষ্ন যন্ত্রনার কুন্চিত ললাট।
নাহ্ !!যাচ্ছেনা বিদেশী ক্রীমেও
কত শত ফর্মূলার প্রাকৃতিক উপটান;
এত অল্পতেই ভাজ পড়ল.....।
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।