somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঁকুড়ার বিষ্ণুপুরে বুজরুকি বন্ধ করল যুক্তিবাদী সমিতি

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউজ টাইম টিভি চ্যানেলে ১৪ ডিসেম্বর, ২০১৫ সকাল ৯টা এবং সকাল ১১.৪৫-এ একটি বুজরুকির Live খবর নিয়ে প্রবীর ঘোষের বক্তব্য প্রচার করা হয়।

ঘটনাটা হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে জয়পুর থানার কাশীচটা গ্রামে একটি ইস্কুলের কিশোরী ফুঁ দিয়ে বোতলের জল, তেল ইত্যাদি বিক্রি করছিল। স্থানীয় দু’টি ক্লাব এই বুজরুকির সঙ্গে হাত মিলিয়ে প্রচার করছিল- এতে যে কোনও অসুখ সেরে যাবে। ব্যবসাটা চলছিল কয়েকমাস ধরেই।

ফুঁ দেওয়া জলের জন্য কোনও মূল্য ধার্য ছিল না। তবে কেউ কেউ দশ, বিশ বা পঞ্চাশ টাকা ভালোবেসে দিত। এই খবরটি নিয়েই নিউজ টাইম চ্যানেল প্রচার করে। সঙ্গে প্রবীর ঘোষের ইন্টারভিউ।

প্রবীর ঘোষ জানান, এগুলো সম্পূর্ণ কুসংস্কার। যেই কিশোরীর পরিবার এবং ক্লাবগুলো এই বুজরুকি দিয়ে রোজগারের ফায়দা তুলছে, তাদেরকে চ্যালেঞ্জ করছি। আমার বাঁ কাঁধের হাড় পাঁচ টুকরো। ফুঁ দেওয়া জল বা তেল ব্যবহার করে আমার হাত সারিয়ে দিলে দেব ২৫ লক্ষ টাকা।

এবং সেদিনই ১১.৪৫-এ প্রবীর ঘোষ আবার বলেন যে, বিষ্ণুপুরের বিডিও এবং বিষ্ণুপুর থানার আইসির কাছে নিউজ টাইমের চ্যানেল থেকে অভিযোগ দায়ের করছি এবং তিনি এটাকেই FIR হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।

তিনি ড্রাগস অ্যান্ড কসমেটিকস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০০৯ আইন অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ১১.৪৫-এ আবার প্রবীর ঘোষের Live ইন্টারভিউ প্রচারিত হয়। মঙ্গলবার বিষ্ণুপুরের বিডিও জয়তী চক্রবর্তী এবং বিষ্ণুপুর থানার আইসি স্বপন দত্ত কাশীচটা গ্রামে যেতেই তাঁদের স্থানীয় এলাকাবাসীদের বিক্ষোভের মুখোমুখি হতে হয়। এমনটা ঘটবে আঁচ করেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তাঁরা। পুলিশবাহিনী দেখেই বুজরুকরা ও তাদের সঙ্গীরা রণে ভঙ্গ দেয়।

(http://www.srai.org/ -তে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×