ঘাসের ডগায় বিশ্রামরত দুরন্ত প্রজাপতি
তার রংধনু পাখায় পিছলে যায় শীত বিকেল
ঘুম ভাঙ্গা চোখের পাপড়ির মত -
ওর পাখা নড়ে , যেন
বহুদূর থেকে ভেসে আসা
ট্রেনের হুইসেল কিংবা প্রার্থনা সঙ্গীত ।।
শ্যাওলা পড়া বিষণ্ণ অর্কিড বনে হঠাৎ রাত নামে - শীতের রাত
তখন চন্দ্রালোকে পথ হারানো দুষ্ট ছেলে
মায়াবী আলোয় মেঘেদের সঙ্গে কথা বলে।
কী কথা বলে তাহারা শুধু জানে তারারা- টুপটাপ
কুয়াশারা ঘাসের ঘ্রানে নাক ডুবালে মেঘেরা ঢেকে দেয় আধখানা চাঁদ
কুটিল অন্ধকারে এবার বিষাক্ত সরীসৃপদের আনাগোনা- ।
খোলস ছেড়ে বেড়িয়ে আসে সব পিচাশিনী
পৃথিবীর সব সৌন্দর্য উধাও এই কুচক্রি রাতে
তখনও পাখা নাড়ে প্রজাপতি - নীল প্রজাপতি
কারো কি আসবার কথা ছিল-
আসেনি ?
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১০ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


