-' আপনার নাম কি টুকটুকি'?
-হি হি হি। শামিম লজ্জায় পড়ে যায়। পাজী মেয়েটা কেমন হাসছে দেখ।
- ' না মানে ডাকতে শুনি যে , তাই '।
- 'ওটা তো আমার বিড়ালের নাম '।
- ' সেই কালো বিড়ালটা , একদিন আমার প্লেট থেকে মাছ নিয়ে গেলো যে ?'
-' সামটা আমি দিয়েছি। সুন্দর না ।'
এরপর চড়াই মেয়ের কত তথা । সবই কালো বিড়ালটাকে নিয়ে। ওর টুকটুকি এখন প্রেম করছে একটা দুষ্টু হুলোর সঙ্গে। এ জন্যই তো ওটাকে দেখা যায় না।
- ' আর বলবেন না - টুকটুকিকে খুব হিংসা হচ্ছে আমার।'
-' কেন?'
-' এই যে ওকে এত ভালবাসেন।'
অনেকদিন হয় চড়ুই মেয়েটা আর আসেনা বাগানে। বিকেলে বিকেলে শামিম বসে থাকে ফুল বাগানে ফোয়ারাটার পাশে। কিন্তু শান্তি লাগেনা। ওর কি অসুখ করেছে- কঠিন অসুখ। ওর নিজের ওতো অসুখ করেছে-- ভালবাসার অসুখ। ওর ভয় হয় খুবই।
ও বালক - বিষন্ন বালক
তুমি মরে গেছ
মহুয়ার ঘ্রাণে
কী পাগলী মেয়েরে বাবা! পাগলীইতো। নইলে এই মধ্য দুপুরে কোন যুবতী মেয়ে কি এভাবে হুট করে কোন পুরুষের ঘরে ঢুকে পড়ে। পুরুষ নাতো কি, এই যে ওর বুকে কত লোম., ঘন কালো কালো ।' চঞ্চল চড়াইটাকে ভেবে ভেবে দিব্যি পুরুষ হয়ে গেলাম।' দ্রুত শার্ট টেনে আদুল গা ঢাকে।
- ' আপনার টুকটুকির কি খবর দেখিনা যে।'
-' কি করে দেখবেন ও যে মা হয়েছে এখন। দুটো বাচ্চা। একটা কালো আর অন্যটা সাদা। সারাদিন ওদের নিয়ে ব্যস্ত সে।'
- 'কি নাম রাখলেন ওদের ?'
-' সাদা কালো এই নামেই ডাকা হচ্ছে ওদের।
-' আর টুকটুকির মালকিন তার কি খবর- সে কেমন আছে?
- ' এই যে, আমার কিন্তু একটা নাম আছে। মালকিন ফালকিন বলা যাবেনা।'
- ' বললেন নাতো একদিনও কি নাম আপনার '।
-' একটাই তো নাম । রোজ রোজ বলতে হবে কেন।'
- 'ঠিক আছে আমি তাহলে চড়ুই মেয়ে বলে ডাকবো।'
' -ইস , এটা আবার কি নাম!'
- 'খুবই সুন্দর নাম।'
শামিম সারা বিকেল ফিসফিস করে ' চড়াই মেয়ে' 'চড়াই মেয়ে' বলতে থাকে আর মেয়েটা খিল খিল হাসে।। যেন এমন মজার কথা শোনেনি ও এর আগে কোনদিন। সেই রাতে শামিম স্বপ্নে একটা চড়াই পাখিকে দেখে ওর ঘরের ঘুলঘুলিতে বাসা বানানোর আযোজনে ব্যাস্ত। সেই পাখিটা আবার ওকে দেখে ঠোট টিযে হাসে। স্বপ্নটা মেয়েটার সাথে শেযার করার জন্য উদগ্রিব শামিম সারাদিন তাকে খুঁজে বেড়ায় এবং খুঁজতেই থাকে।
সেদিনই অথবা অন্য কোন অন্য শামিেরে ঘুম আসেনা। বাইরে এত কোলাহল , বাতাসে ভেসে বেড়ায় নানা সাইজের আগুনের বল। দুরে কোথায় সানাই বাজে মিহি সুরে। বাগানে কোন ফুলের গন্ধ উধাও , কেবল ঘি - দারুচিনি আর বাদামের গন্ধ। সত্যি সত্যি কোন চড়াই মেয়ের সাথে ওর কি দেখা হয়েছিল কোনদিন। অথবা কালো বিড়াল যার নাম ছিল টুকটুকি। একটা বোকা রাখাল ছেলে হয়ত ছিল যে পূর্নিমা রাতে খুব বাঁশি বাজাত।
'রাজার বাড়ির দুধ খেয়েছে রাখাল ছেলে এক
দুর্দশা তার দ্যাখ
আর কিছুতে স্বাদ লাগে না আর --
হাতের বাঁশী হাতেই থাকে তার।'
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


