somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবাকে মনে পড়ে না আমার শুধু...................

২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ দিনের অদৃশ্য বাবাকে প্রায় ভুলেই গেছি। কখনো কখনো বাবার কথা মনে পড়লে আমাদের খুলনার বাড়িটার কথা মনে পড়ে বর্ষার দিনে যার চারপাশ জল থৈ থৈ। বাড়ি থেকে রাস্তায় উঠার জন্য একটা বাসের সাঁকো ছিলো। ছুটির দিনে ছুটির দিনে বাবা সাঁকোটা মেরামত করতেন হাটু পানিতে নেমে। আমাদের বাসার সামনে ছিল একটা তাল গাছ । পানিতে টুপ টুপ শব্দ করে তাল পড়তো । সারা বাড়িতে শুধূ তাল তাল গন্ধ। অার একটা টানা বারান্দা যার এককোনে বসে আমরা দুই ভাই-বোন খেলছি আর খেলেই চলছি। বর্ষার পানিতে মাছ কিলবিল করে। উদাস চোখে তাকিয়ে থাকি মাছেদের দিকে। নতুন চোখে পৃথিবীর তুচ্ছ উপাদানও আনন্দ দেয়। রিকসা বেলের টুংটাং শুনলে ছুটে যেতাম- বাবা এসেছে বাবা এসেছে । আমাদের মা মৃদু আলোয় বসে উল বুনছেন আর আমরা সেই উলগুটি নিয়ে লোফালুফি করছি। আমার পছন্দ ছিলো গোলাপী রংয়ের নরম গুটিটা ।্একদিন ওটা হারিয়ে ফেললাম যেমন করে হারিয়ে ফেলেছি আমাদের তালগাছওয়ালা বাড়িটা। প্রিয় জিনিষগুলো হয়তো তাড়াতাড়িই হারিয়ে যায়।

এক রৌদ্রোজ্বল সকালে আমরা ঢাকায় চলে এলাম। এখানে বাবা প্যাকটিস শুরু করলেন আর আমাদের জন্য বানালেন নতুন বাড়ি । বাড়ির সামন অনেকখানি খোলা জায়গা । সেখানে শুরু হলো সব্জি চাষ। সারাদিন পর কোর্ট ফিরে এসে চলতো তার বাগান পরিচর্যার কাজ। পরিশ্রমের ফল মিললো দ্রুতই। সবুজ লতাপাতায় ছেয়ে গেলো আমাদের কাঠের বাড়িটা। বেশি পরিশ্রমের জন্যই হয়তোবা বাবা অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে। আমারা চলে এলাম নানু বাড়ি যেখানে সারাদিন উংসব উংসব ভাব। নানা নানু খালা মামাদের সাহচর্যে এসে বাবার কথা মনেই হতোনা প্রায়। অকস্মাৎ এক দুসংবাদ মনে করিয়ে দেয় আমাদেরও বাবা নেই।ঘটনা হচ্ছে -
একদিন কলেজে গিয়ে শুনি আমাদের বন্ধু রুবিনার বাবা মারা গেছেন। খবরটা শুনে মন খারাপ হলো খুবই। রুবিনার বাবাক আমরা ডাকতাম কাকু বলে। দেখা হলে কী মিষ্টি করে যে কথা বলতেন। আর রুবিনার আমাদের জন্য যে সব মজার মজার বই স্প্লাই দেয় সেগুলো ওর বাবার লাইব্রেরীর । ওদের বাড়িতে এখানে ওখানে বুকসেল্ফ , সেগুলো আবার বই দিয়ে ঠাসা। রুবিনা আমাদের সঙ্গে যেসব গ্লপ করতো তার বেশিরভাগই ছিলো বাবাকে নিয়ে। এত প্রিয় বাবাকে হারিয়ে ওরা কেমন আছে জানতে ছুটে যাই ওর কাছে। এত বড় কষ্টের খবর না জানানোর কারন জানতে চাইলে
আমাদের রুবিনা সেদিন কি বলেছিলো জানেন?
- ' আব্বা নেই বললেই সবাই কেমন যেন করুনার চোখে তাকায় - উহ আহ করে । আমার ভাল্লাগেনা। অসহায় লাগে নিজেক। কারো বাবা মরে গেলে বোধহয় সামাজিক মর্যাদার পারদটা অনেকখানি নিচে নেমে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি 'বাবা নাই 'এটা কাউকে বলবোনা।'
সেদিন অনেক দিন পর বাবাকে মনে পড়ে অন্যরকম ভাবে। বাবাদের অত তাড়াতাড়ি চলে যেতে নেই!
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:১৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×