somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

আমাদের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎঃ

০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের শিক্ষা ব্যবস্থা ও ভবিষ্যৎঃ

২৬ জুলাই ২০০৯ তারিখে বেশীরভাগ দৈনিক পত্রিকার শিরোনাম ছিল-"এইচ এস সি পাশের হার ৭০.৪৩ শতাংশ। ,আট শিক্ষা র্বোডে এইসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে- ১৮ হাজার ২২২ শিক্ষার্থী। এমন সংবাদ নিঃসন্দেহে মনে আনন্দ জাগায়। কিন্তু এমন সংবাদে যদি মন ভারাক্রান্ত হয়, চোখে পানি আসে তা কি কখনো কাম্য? কিন্তু এটাই র্বতমান বাস্তবতা, আর চোখের এই পানি, মানসকি বিষণ্যতার কারণ- এই সকল মেধাবীর অনিশ্চিত ভবষ্যিৎ। উচ্চতর শিক্ষার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে র্ভতি না হতে পারার হাহাকার। আমাদের সংবিধানের ১৫ নং ধারায় বলা আছে-"রাষ্ট্ররে অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগনের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃ্তিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরকিদের জন্য নিম্নলখিতি বষিয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়: (ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিতসাসহ জীবনধারনের মৌলিক উপকরণরে ব্যবস্থা; (খ) কর্মের অধিকার, অথাৎ কর্মের গুণ ও পরিমান বিবেচনা করিয়া যুক্তিসংগত মজুরীর বিনিময়ে র্কমসংস্থানের নিশ্চয়তার অধিকার; (গ) যুক্তিসংগত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার; এবং (ঘ) সামাজকি নিরাপত্তার অধিকার, অথাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনতি কিম্বা বৈধব্য, মাতাপিতাহীনতা বা বার্ধক্যজনতি কিম্বা অনুরূপ অন্যান্য পরস্থিতি জনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারী সাহায্যলাভের অধিকার"।

সংবিধানের উক্ত ধারাটিতে দখো যায়, রাষ্ট্র একজন নাগরিকের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিতসা সহ জীবনধারনের মৌলকি উপকরনের নিশ্চয়তা প্রদান করবে। কিন্তু বাস্তব চরিত্র কী এর সঙ্গে সামঞ্জস্যর্পূণ? স্বাধীনতার পর ৩৮ বছর পার হয়ে ৩৯ তম বছর চলছে। মাত্র কিছু দিন পুর্বে ২০০৯-১০ অর্থ বছররে বাজেট ঘোষণা হয়েছে। এই বাজেটে শোনান হয়েছে অনেক আশার বাণী। বলা হয়েছে ভবিষ্যৎ আলোকময় ডিজিটাল বাংলাদেশের কথা, বলা হয়েছে- জিডিপি বৃদ্ধরি কথা। কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙক্ষা এতে কতটুকু প্রতিফলতি বা বাস্তবায়িত হয়? দেশের সাধারণ মানুষ জিডিপি বোঝে না। তারা শুধু ভাল থাকতে চায়, চায় জীবনযাত্রার মানোন্নয়ন।

২০০৯ সালের এইসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এখন এ সকল মেধাবীরা যাবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং র্ভতি হতে। আমি শুধু জি পি এ-৫ প্রাপ্তদের কথাই লিখলাম। জি পি এ-৫ প্রাপ্তদরে সংখ্যা২০ হাজার ১৩৬ জন(১০ টি রেগুলার শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ)। সবার মত আমিও আনন্দতি এমন সংবাদ জেনে। কিন্তু আমার মত সবার এ আনন্দ নির্মল নয়, এতে মিশে আছে শঙ্কা। আমাদরে দেশে উচ্চ শিক্ষার জন্য ভাল মেডিকেল , ইঞ্জিনিয়ারিং এবং পাব্লিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? দেশের আনাচে-কানাচে ব্যাঙরে ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কিন্তু এদের মধ্যে কয়টিতে আদতেই সু-শিক্ষার পরবিশে বিরাজমান? এমন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হাতে গোনা, যেখানে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপস্থতি ও যথাযথ পাঠদান হয়। এখন প্রশ্ন হল এবার উর্ত্তীণ সারে ৪ লাখ শিক্ষার্থীর ভাগ্যে কি আছে? মেধার ভিত্তিতে র্ভতি করলেও এসকল ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কোনভাবেই জিপিএ-৫ প্রাপ্ত ১৮ হাজার ২২২ জন-এর সবাই র্ভতি হতে পারবে না। তাহলে বাকীরা? তারউপর আছে গত বছরে ভর্তি হতে নাপারা অনেক মেধাবী ছাত্রদের চলতি বছর ভাল সাব্জেক্ট, বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রতিযোগীতা!

ইদানীং কলেজে ভর্তির জন্য জন্ম তারখিকে সরকার মানদন্ড হিসেবে নির্ধারণ করে দিয়েছে। তবে কী বোঝা যায়, জন্ম তারিখ, দক্ষতা, বুদ্ধিমত্তা ও মেধাকে নিয়ন্ত্রণ করে? এইসএসসি পাস করে এসব কোমলমতি শিক্ষার্থীরা আশায় থাকে ভালো কলেজ বিশ্ববিদ্যালয় র্ভতি হবার। ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা তাদরে স্বপ্নকে স্তিমিতি করে দেয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা , শিক্ষার মান, পরিবেশ দেখার দ্বায়িত্ব এসব শিক্ষার্থীর নয় বরং সরকারের। শিক্ষার প্রতি অবহলোর শুরু সেই ১৯৭২ সালে দেশের প্রথম এসএসসি পরীক্ষায় সরকারি ভাবে সর্ট সিলেবাস এবং অটো প্রমোশন ও অবাধ নকলের সুযোগ দিয়ে। ৯ মাস যুদ্ধ শেষে অবাধ নকলের সুযোগে এসএসসি পরীক্ষা দিয়ে অনেক মুক্তি যোদ্ধার জীবনের শুরুটা ছলি বেদনাদায়ক। যাহোক অনকে পরে হলেও নকল বন্ধ হয়ছে। কিন্তু শিক্ষার মান বৃদ্ধরি কোন পরকিল্পনার বাস্তব প্রয়োগ এখনও দেখা যাচ্ছে না। বাংলাদশে সরকার র্কতৃক প্রকাশতি "বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৮"-এর সূত্র মতে ২০০৬ সালে সাক্ষরতার হার ৫২.৫% (৭+ বছর)। প্রকৃত শিক্ষিতের সংখ্যা অবশ্যই এর চাইতে অনেক কম। ১ লাখ ৪৭ হাজার ৫৭০ র্বগ কিলোমিটারের বাংলাদশে ১৫ কোটিরও অধিক মানুষরে বাস। খাতওয়ারি বার্ষিক বাজটে দেখলে বুঝা যায় সরকার কোন খাতকে কতটুকু গুরুত্ব দিচ্ছে। ২০০৯-১০ অর্থ বছরে সরকাররে মোট বাজেটের মাত্র ১২.৩% বরাদ্ধ শিক্ষা ও প্রযুক্তি খাতে। ১৫ কোটির বেশী জনসংখ্যা বহুল দেশে শিক্ষার জন্য মাথা পিছু বার্ষিক বরাদ্ধ মাত্র ৮২০ টাকা। শিক্ষা যেখানে একটি জাতির ভবিষ্যৎ নিরুপনে অন্যতম মূখ্য ভূমিকা পালন করে সেখানে শিক্ষা খাতের প্রতি নিতান্ত অশেলায় জাতীয় জীবনে কতটুকু ভাল ফল বয়ে আনতে পার? দীর্ঘ দিনের অবহলোর ফল আজকে আমাদরে সন্তানদরে শিক্ষা জীবনের এই বিশৃংখল অবস্থা। সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারকে সম্যক দৃষ্টি দিতে হবে শিক্ষার প্রতটি স্তরে। কিন্তু আমরা দেখছি ঠিক তার বিপরীত চিত্র!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৮
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×