তোমার জন্য এলিজি....
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার জন্য এলিজি....
নিঃসংগ মন কার জন্য অপেক্ষা করে?
যে আসবো বলেও আসবে না।
যে এসেও থাকবেনা,
নাকি, যে থেকেও নেই?
ঠিক কার জন্য- এই অপেক্ষা? বুক জুড়ে মস্ত ক্রেটার, শরীর জুড়ে ক্ষয়,
শুধু প্রাণ আছে বলে
বেঁচে আছে দুটি শব্দ- জয়, পরাজয়।বিনা বাক্যে সয়ে যেতে পারি উপেক্ষা,
দাঁতে দাঁত চেপে সয়ে নিতে পারি
শাণিত কথার ক্ষত যন্ত্রণা,
মুখের পেশীর সামান্য কুঞ্চন ছাড়াই
বইতে পারি কলংকের দারুণ বোঝা।
নির্দিধায় ছেড়ে দিতে পারি
পার্থিব যা কিছু সব,
কেবল মনুষ্যত্ব আর ভালোবাসা ছাড়া,
ওটুকুই এ জন্মের শেষ সম্বল।
তোমার জন্য দু-এক পশলা বৃষ্টি হোক,
তোমার জন্য হেসে উঠুক দীঘল চোখ।
তোমার জন্য গভীর রাতে ফুল ফুটুক,
তোমার জন্য আকাশ জুড়ে তারা জ্বলুক।
তোমার জন্য বাতাস জুড়ে গান বাজুক,
তোমার জন্য জ্যোৎস্না স্রোতে নাও ভাসুক।
তোমার জন্য লাগানো দুটি তালগাছ-
বিরহী মহিরুহ হোক।
আমার জন্য দু-এক ফোঁটা চোখের জল,
আমার জন্য অন্তরালেই থাকুক একটু শোক।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুন