somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

যারা সবকিছুতেই পজিটিভ তাদের থেকে দূরে থাকুনঃ

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা সবকিছুতেই পজিটিভ তাদের থেকে দূরে থাকুনঃ

১. জীবনে চেষ্টা করবেন, যদি বিফল হন তবে আফসোস থাকবেই। আবার এই বিফলে যাবার জন্য অনেক পেরেশানি তৈরি হবে- সাথে ডিপ্রেশন ফ্রি, তবুও হতাশ হবেন না।

২. কাউকে অনেক বিশ্বাস করেছেন সে আপনার বিশ্বাস ভংগ করেছে, এই জন্য আপনার মনে তার প্রতি ঘৃণা তৈরি হবে এটা খুবই স্বাভাবিক, রাগ-ক্ষোভ দুটোই তৈরী হবে যা মানুষের ধর্ম।

৩. কাউকে সত্যিকারভাবে অনেক ভালবেসেছেন, সে আপনার কথা না ভেবেই অন্যজনের হাত ধরেছে। সেই ভালবাসা- মায়ার জন্য আপনি দিন রাত একাকী কষ্ট পেতেই থাকবেন যা মনের ধর্ম। অতএব মেনে নিন।

৪. কারো মাধ্যমে প্রতারিত হয়েছেন, এখন সেই ব্যাক্তিকে আপনি অভিসম্পাত করছেন কারণ আপনি নিজে তাকে শাস্তি দিতে পারছেন না, যা স্বাভাবিক। অসহায় মানুষের অভিসম্পাতই শেষ সম্বল।

৫. আপনার বড় কোন অসুখ হয়েছে, যার নিরাময় কষ্টসাধ্য, এইজন্য সুস্থতাকে আদর্শ ধরে আপনি নিজেকে দূর্ভাগা ভাবছেন, এই ভাবনা আসাটাই স্বাভাবিক। সহ্য করার বিকল্প নাই।

৬. আপনি আপনার চোখের সামনে দেখছেন- বহু মানুষ কুকাজ/ অপরাধ / নাই কাজ করেও দিব্যি সমাজে আরাম আয়েশে আছে, এইসব দেখে একজন নিয়মিত খেটে খাওয়া মানুষের হিংসা হবেই বা রাগ উঠবেই, এবং ওই সমাজের প্রতিও বিতৃষ্ণা জাগবেই যা স্বাভাবিক। এখানে আপনার কিছুই করার নাই-মেনে নিন।

৭. একই পরিশ্রম করে কেউ সাফল্যের চূড়ায় আর কেউ অকৃতকার্য, তাতে আপনার খারাপ লাগাটা হিমালয় পর্বতের সমানই হবে- উপায় নাই, মেনে নিন।

৮. খারাপ মানুষ কোথাও আদৃত আর আপনি সৎ হয়েও অবহেলিত, খারাপ লাগা স্বাভাবিক- এটা আপনার ভাগ্য।

৯. একই বিদ্যার্জন করে কেউ হোম মেকার, কেউ বেকার, আবার কেউ কর্পোরেট অফিস দাপিয়ে বেড়ায় আপনার তাতে খারাপ লাগবেই- কিছুই করার নাই। এটাই আপনার নিয়তি, মেনে নিন।

১০. একই সুযোগ সুবিধা দেয়া সত্বেও পাশের বাড়ির ছেলেমেয়েগুলি লেখা পড়ায়, কাজে কর্মে মনোযোগী। কিন্তু আপনারগুলি বেয়ারা, আপনার মেজাজ খারাপ হবেই তাতে- কাউন্সেলিং করে দেখতে পারেন।

১১. পাশের বাড়ির নিষ্কর্মা ভবঘুরে ছেলের সুন্দরী বৌ। আর আপনি যোগ্য তবুও তার বৌয়ের মত সুন্দরী বৌ পান নি, আপনি ওই নিষ্কর্মাকে প্রতিদিনই মনে মনে ভৎসর্না করবেন, হিংসা করবেন- যা স্বাভাবিক!

.......... এমন আরো বহু বাস্তবতার মধ্য দিয়ে আমরা প্রতিদিনই যাই। কিন্তু কোন কোন বেকুফ বান্দা আছে যারা এইসব ঘটনাগুলো আপনাকে বলবে, পজিটিভলি নিতে। বলবে- 'যা হবার হয়েছে, আবার নতুন করে শুরু করেন/ভাবেন/ সাজান/মাফ করে দেন/ যা পেয়েছেন নিজেকে তুষ্ট ভাবেন' এবং আরো কতভাবে ঘটিত বিষয়গুলোকে পাত্তা না দিতে বলবে যা কোনভাবেই বাস্তব অনুভূতির সাথে যায়না। কথা হইল- আপনার মন ভাংছে, আপনি কতটা কষ্ট পাচ্ছেন তা আপনি জানেন। এই অবস্থায় আপনি কোন উপায়ে নতুন করে নিজেকে সাজাতে পারেন?
সম্ভব?

সম্ভব না।
আবার আপনি একটা কিছু করার জন্য, হবার জন্য নিজেকে তিলতিল করে তৈরী করেছেন কিন্তু লাস্ট টাইমে সেটা আর আপনার হওয়া হলনা। অর্থাৎ আপনি পারলেন না। তাহলে এই না পাওয়া থেকে আবার শুরু করা নতুন করে কি করে এতই সহজ???

সহজ না।
বাস্তবতা ভিন্ন। এমন অনেক ঘটনায় মানুষ কষ্ট পাবেই। তাই বলে সাথে সাথেই ভুলে যাওয়া বা নিজেকে নতুন করে তৈরি করা অনেক কঠিন।

অতএব, ওইসব 'শতভাগ পজিটিভ পাগল'দের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ তারা আপনাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে কল্পনার জগতে বাঁচিয়ে রাখতে চায়, যা পাগলের পক্ষেই সম্ভব। তার চেয়ে বাস্তবতাকে ফেস করলেই লাভ তাতে জীবনবোধ তৈরি হয়।
সবার খারাপ লাগা, কষ্ট আর সাফল্যহীন শ্রমের প্রতি শ্রদ্ধা রেখে সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×