somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

'সময় গেলে সাধন হবে না'......

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'সময় গেলে সাধন হবে না'......

অস্বীকার করার সুযোগ নাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীদের ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কারণ- এখন পর্যন্ত কোনো আসনে প্রার্থী চূড়ান্ত ঘোষণা না করা। ঘোষিত সময় অনুযায়ী যদি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে হাতে মাত্র চার মাস সময় বাকি। অথচ এ সময়ের মধ্যেই প্রতিটি আসনে একাধিক "গ্রীন সিগনাল পাওয়া" প্রার্থী এলাকায় গিয়ে নিজ নিজ নামে প্রচারণা চালাচ্ছেন।

কেউ লন্ডন গিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করে ফিরে এসে দাবি করছেন- "গ্রীন সিগনাল পেয়েছি, এলাকায় গিয়ে কাজ করতে বলেছেন।" আবার কেউ প্রবাস থেকে উড়ে এসে, কেউ ঘনিষ্ঠ মহলের সাথে যোগাযোগ করে, আর কেউ ঢাকায় রিজভী আহমেদের সাথে দেখা করে একই দাবি করছেন। ফলে প্রতিটি আসনে ঠ্যাংগা ভাই, চ্যাংগা ভাইসহ একাধিক প্রার্থী সমান্তরালভাবে প্রচারণা চালাচ্ছেন এবং নিজ নিজ গ্রুপিং তৈরি করছেন।

উদাহরণঃ ঢাকা-১০ এবং ঢাকা-১২ দুটো আসনেই দুইজন করে প্রভাবশালী এবং যোগ্য নেতা প্রার্থী আছেন। ঢাকা ১০ আসনের একজন প্রার্থীর জনসংযোগ এবং জন সম্পৃক্ততা সীমিত। অন্যজনের জনসংযোগ, জন সম্পৃক্ততা এবং কর্মী বান্ধব হিসেবে অনেক বেশি এগিয়ে আছেন। আবার প্রথম জনের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠতা থাকায় তিনিই মনোনয়ন পেতে এগিয়ে আছেন বলে মাঠপর্যায়ে চাউর হয়েছে। এখানে নিবেদিত মাঠ কর্মী সমর্থকেরা দ্বিতীয় জনকে ছেড়ে যাবে না। ফলাফল- বিভক্তি অনিবার্য।

ঢাকা-১২ আসনে দুজন প্রার্থীরই জনপ্রিয়তা আছে। অপেক্ষাকৃত তরুণ নেতা গত ২২/২৩ বছর অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করে মাঠ ছেড়ে যাননি। তবে তার বিরুদ্ধে নেতিবাচক প্রচার-অপপ্রচার আছে। কিন্তু বর্ষীয়ান নেতার ক্লিন ইমেজ আছে। সবাইকে সম্মান দেন, সবার কথা শোনেন এবং মুরব্বিদের মাঝে জনপ্রিয়। লিডার যে সিদ্ধান্তই দিবেন- এখানেও কর্মী সমর্থক কেউ কাউকে ছাড় দিবেনা।

এতে যে সমস্যাটি তৈরি হচ্ছে তা হলো-
★ কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন, আসল প্রার্থী কে তা তারা বুঝতে পারছেন না।

★ সম্ভাব্য প্রার্থীরা নিজের নামে, নিজের অর্থ খরচ করে বলয় গড়ে তুলছেন; অথচ তারা দলের প্রতীক ‘ধানের শীষ’-এর জন্য সংগঠন গড়ে ভোট প্রার্থনা করেছেন না, ব্যক্তির জন্য ভোটের জন্য কাজ করছেন।

★ শেষ পর্যন্ত যখন দল একজনকে প্রার্থী ঘোষণা করবে, তখন বাদ পড়া বাকিরা সহজে মেনে নেবেন না। তাদের গড়ে তোলা গ্রুপিং থেকেই যাবে, যা দলে বিভাজন ও দ্বন্দ্ব তৈরি করবে।

নির্বাচন তফসিল ঘোষণার আগে যখন প্রতিটি আসনে একজন প্রার্থী চুড়ান্ত ঘোষণা করা হবে তখন "তথাকথিত গ্রীন সিগনাল" পাওয়া কিম্বা অবশিষ্ট প্রার্থীরা ছিটকে যাবেন। কিন্তু ঠ্যংগা ভাই, চ্যাংগা ভাইদের নিজ নিজ গ্রুপিংটা থেকেই যাবে। কারণ, তারা কেউই গাঁটের পয়সা খরচ করে 'ধানের শীষ' প্রতীকের জন্য কর্মী সমর্থক গড়েননি, নিজ নিজ নামে গাঁটের পয়সা খরচ করে কর্মী সমর্থক গড়েছেন। তারা কেউ কাউকে ছাড় দিবেনা।

এই প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে বিএনপির তৃণমূল কর্মীরা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। হাইকমান্ড যদি দ্রুত প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্ত করে না দেয়, তবে এই বিভাজন আরও গভীর হবে এবং নির্বাচনে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। লিডার ভিডিও বার্তায় পরিস্থিতি সামাল দিতে পারবেন না। এইসব সমস্যা থেকে উত্তরণের জন্য অতিদ্রুত তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আসতে হবে। সবাইকে নিয়ে বসতে হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×