ইদানিং সি এন জি অটোতে চড়তে হচ্ছে। কেই মিটারে যাবেনা। কেই আবার সব জায়গায় যাবেনা। কাকে নির্ধারিত ভাড়া থেকে কিছু বেশি দিতে হবে। এরকমের হাজারো সমস্যা ফেস করছি।
সমাধানটা কী হতে পারে। ওদের বক্তব্য
১. গ্যাসের ভাড়া বেশী
২. মালিক বেশী জমা (গাড়ীর ভাড়া) রাখে।
৩. পথে জ্যাম
৪. ওই এলাকায় যাত্রী কম। ইত্যাদি।
যদি তাই হয় তবে এর সমাধানটি কী?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য
১. গ্যাসের ভাড়া বাড়ার সাথে সাথে মিটার প্রতি ভাড়াও বাড়ানো হয়েছে।
২. সকলকে সরকার নির্ধারিত ভাড়ায় যাওয়ার জন্য অনুবোধ করছি।
এখন আমদের মত যাত্রীদের জন্য করণীয় কী?
১. আমরা কী এত মতের ক্রসফায়ারে পিষ্ট হব
২. না কি জোরপূর্বক মিটার হিসাবে ভাড়া দিব
৩. না কি আইনি প্রক্রিয়া ফলো করে সময় অপচয় করব
৪. অথবা ওদের সব কথা শুনে বেশী ভাড়া দিব
কনফিউসড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


