ভারত ও চীন থেকে নেয়া দুটি শিক্ষা আমাদের সহায়তা করতে পারে।
ভারত থেকে শিক্ষা
খুনের দায়ে অভিযুক্ত ইতালীয় দুই সৈন্য ভারত থেকে আটকাবস্থা থেকে ইটালীতে যাওয়ার পর ইতালী সরকার তাদের ফেরত পাঠাতে অস্বীকার করে। এর জবাবে মনমোহন কঠোর জবাব দেয়ার কথা পার্লামেন্টে বলেন। তারই সূত্র ধরে আদালত ভারতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূতের ভারত ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আমাদের পররাষ্ট্রনীতি কবে এমন হবে।
চীন থেকে শিক্ষা
শিং জিং পিং প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রায় আড়াই হাজার ভোটের মধ্যে একটি মাত্র ভোট বিপক্ষে পড়েছে। সেটি হল স্বয়ং শিং জিং পিং এর! আমাদের রাজনীতিকরা কবে নিজের আখের গুছানো বন্ধ করবেন।
[উল্লেখ করা্ যেতে পারে চীনে গণতন্ত্র চর্চা নিয়ে বিবিসি, সিএনএন ঘুম হারাম হলেও আমি ব্যক্তিগত ভাবে সব দেশের সব সময় পশ্চিমা গণতন্ত্রের শতভাগ অনুকরণের পক্ষপাতী না। খেয়াল করা যেতে পারে, গণতন্ত্রের চৈনিক সংস্করণে চীনের অর্থনৈতিক গতি ক্রমবেগবান হচ্ছে যা ২০৫০ সালে যুক্তরাষ্ট্রকে টপকাবে।]
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


