♦স্বপ্ন ♦
---------------
১. অনেকদিন পর গাঁয়ে ফিরে দ্যাখি-
কোথাও কোনো ভাঙ্গাচুরা ঘরবাড়ি নেই, যাত্রী ছাউনির আশেপাশে কোনো ভিক্ষুক নেই
গার্লস স্কুলের সামনে কিম্বা চৌরাস্তার মোড়ে নেই বেকার-বখাটেদের আড্ডা।
রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সবুজ সতেজ গাছগাছালি...
বিরা বাজারে নিশ্চিন্তে বসে সেলাই করছে নয়াগায়ের রিতা,
মর্ডান বেবি শপ পরিচালনা করছে মুন্সি বাড়ির ফাতেহা।
যেদিকে চোখ পড়ে- চমৎকার! শান্তি, শান্তি আর শান্তি।
২. প্রচণ্ড বৃষ্টির পর, কাদাজলে ভরে আছে চারিপাশ।
তাকিয়ে আছি রাস্তার- জমে থাকা জলে!
এমন সময় কোথা থেকে একঝাক ছেলেপিলে নেমে গেলো রাস্তায়-
হাতে হাতে কোদাল, ইট কংক্রিট নামনাজানা আরো অনেক সরঞ্জামাদি
ইউনিফর্মে বড়বড় অক্ষরে লিখা "এফ.জেড"--
'একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন'।
সামনে সক্রিয়চিত্তে নেতৃত্ব দিচ্ছেন, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


