ভুল
____
ভোরসন্ধ্যার কোলাহল থেমে গেলে শ্রান্ত শরীর ডুব দেয় মনের গহীনে
বিবেকের আয়নায় জেগে ওঠে ভুলের বিপ্রতীপ বিম্ব, শুদ্ধতা।
আমি হেরে যাই শুদ্ধতার কাছে
আমি হেরে যাই আমার কাছে
আর
নিজেকে পুড়াই ভুলের চিতানলে-
তবুও আমার ভোরসন্ধ্যার ভুলেরা শুদ্ধ হয়ে ওঠে না।
"ঘুমহীন রাতে"
___________
ঘুমহীন চোখে রোজ স্বপ্নদের কাটাছেঁড়া করি
বাড়ে বিয়োগের খাতা, ভাঙ্গাস্বপ্নের নির্বেদ-
নৈশব্দ্যে নিজের সঙ্গে লড়ি
দেখাই শাশ্বত সায়াহ্নের অন্ধকার
ভোরফুলের মরে যাওয়া
বিনিদ্ররাতে নিজেকে শান্ত করার এই একটাই মন্ত্র ফলপ্রসূ।
''সৃষ্টির নির্যাস''
___________
মৃত্যুর রাক্ষস মাত্র গিলে খেলো আমার এই কবিতার মৃদুমন্দ সন্ধ্যা
এখন খাচ্ছে রাতের দ্বিপ্রহর
যেভাবে গিলেছে আমার প্রাক্তন দিনরাত; সাদাকালো বেলা-অবেলা...
মৃত্যুর রাক্ষস একটাসময় আমার পুরুটা গিলে খাবে-
শুধু থেকে যাবে এইসব কবিতা, অকবিতা আর সৃষ্টির নির্যাস।
___________
ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


