somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুতো কাটা মন

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


 অনেকদিন হয় মনের জন্য একদন্ড সময় বের করতে পারছিনা। সোজা সরল মন আমার তাই রেগে-মেগে চারকোনা ঘুড়ি হয়ে আছে। আমি বললাম, কিরে এত্ত অভিমান করেছিস! সেতো কথাই বলল না। উল্টো তার লেজ দেখিয়ে দিল। বললাম, চল তোকে আজ আকাশে উড়িয়ে দেই। একথা শুনে আমার মনের সে কি খুশি। চারপাশের যন্ত্রমানবের নগরীর ভীরবাট্টায় খুব কষ্ট করে এক চিলতে নীল জোগার করে মনের ঘুড়িটাকে দিলাম উড়িয়ে।  সোঁসোঁ করে উড়তে উড়তে একসময় প্রায় দৃষ্টির আড়াল হয়হয় অবস্থা। বললাম, বুঝেছি যে অনেকদিন পর একটু ফুরসৎ পেয়েছিস উড়ার। তাইবলে আমায় ছেড়ে এতদূর চলে যাবি? আমার জন্যে তোর কোন টান হয়না? মনঘুড়ি তার টান দেখানো শুরু করল। আমার নাটাইয়ে শুরু হল কালবৈশাখী। ঘুরতে ঘুরতে নাটাইয়ের সুতোর শেষ পাকটাও আর অবশিষ্ট রইল না। আমি হাসলাম। মনকে বললাম, এত টান দেখাচ্ছিস এখন?  কিন্তু এই টান তো কাছে আসার নয়। আমায় ছেড়ে উড়ে যেতে চাস? ঠিক আছে। তোর ইচ্ছাই পূরন হোক। আমি দিলাম সুতো কেটে। খানিক বাদেই মনঘুড়ি আমার কাছে আসতে লাগল। কিন্তু কেমন যেন ছন্নছাড়া ভাব তার মাঝে। মাথার সাথে লেজ লেগে আছে। দিকশূন্য ভাবে এদিক ওদিক উড়ছে। তারপর মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল। খুব মনখারাপ হল আমার। মনে মনে বললাম, দেখলি তো আমাকে ছাড়া তুইও কতটা অচল? এখন নিশ্চই কোন মরুভূমির বুকে আছরে পরেছিস। সেখানে কে তোর সঙ্গি হবে? দিনরাত কার বকবকানি শুনবি? তুই কি মুক্তির মিছিলে ছিলি? কিন্তু চাইলেই কি মুক্তি মেলে? এত সহজেই? আর সব মুক্তিই কি আসল মুক্তি? বন্ধনে থাকা মানেই কি আবদ্ধতা? মন তা বুঝেনা। সে কেবল হারিয়েই যায়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×