অবসর
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে থাকতে অবসর সময়কে অনেক ভালবাসতাম। তখন অবশ্য কাজের সময়ের চাইতে অবসরেই চলে যেত দিনের সিংহভাগ সময়। ঘুরাঘুরি, বই পড়া, মুভি দেখা, আড্ডা দেয়াতে কী মজার অবসরই না ছিল! কিন্তু মাত্র ২-৩ বছরের ব্যাবধানে অবসরের সংজ্ঞাটাই কেমন করে বদলে গেল। এখানে অবসর শব্দটা যেমন অপ্রতুল, তেমনি অবসরের স্বর ও পালটে গেছে সম্পূর্ণ। এখন অবসর মানে ভীষন একা, দেশের কথা মায়ের কথা, বন্ধু-বান্ধব আর কাছের মানুষের কথায় মনের চৌরাস্তায় জ্যাম লেগে থাকা। যে জ্যাম ভেদ করে মন একপা ও সামনে এগুতে পারেনা। এখন অবসর মানে কিছু সময়ের অপমৃত্যুকে খুব কাছ থেকে দেখা, কিছু আফসোসের কাছে নিজেকে পরাজিত করা। এখন অবসর মানে খুব তারাতারি আবার ব্যস্ত হওয়ার তাগাদা, শূন্য আকাশের চাঁদের সাথে নিজের মিল খুজে পাওয়া। এখন অবসর মানে টাইমলাইনে নিউজফিডের সিলেবাস এক নিশ্বাসে মুখস্ত করা, উদ্ভট কোন রেসিপি রান্না করে খাওয়া। এখন অবসর মানে অবসাদ। এখন অবসর মানে পৃথিবীর বিশালতা এবং একাকিত্বের মধ্যেকার পার্থক্যটা খুব ভালকরে বুঝতে পারা। পেছন দিনে ফিরে চাওয়ার আকূলতা। ঘুমের ঘোরে একটুখানি স্বপ্ন দেখা। এখন অবসর মানে কাউকে পাশে রাখার অদৃশ্য ইচ্ছা। নিজের ছোট ছোট শখের পরিচর্যা করার প্রয়াস। এখন অবসর মানে স্মৃতির এলবামের প্রতিটি পৃষ্ঠা আবার মনোযোগ দিয়ে পড়া। এখন অবসর মানে নিজেকে এটা বিশ্বাস করানোর চেষ্টা যে, 'আমি এখন সত্যিই অবসরে আছি।'
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন
বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে
রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ...
...বাকিটুকু পড়ুন