somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দিকশূন্যপুরের অভিযাত্রী
লিখার জন্যে কলম, পেন্সিল, মোবাইল, পিসি কিছু দরকার আছে বলে আমার মনে হয়না। লিখার মত একটা মন থাকলেই যথেষ্ট।

রূপক

২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চারিদিকে হাহাকার
রাজপথ পানিপথ আকাশপথ সবখানে
মৃত্যুর হুংকার।
কেউ ভালবাসেনা
সরকারি, বিরোধী, নির্দলীয়, সবাই দূর থেকে দূরে
কারও কাছে কেউ আসেনা।
বাতাসে দূষিত গ্যাস, উনুনে নিভু ছাই
নির্মল আনন্দ বিলাসের ছিটেফোঁটাও
অবশিষ্ট নাই।
বৃদ্ধরা আরও বড় হয়, নবীনেরা পান করে মৃত্যু পেয়ালা
ফোয়ারা শুকিয়ে যায়, তৃষ্ণা বাড়তে থাকে
কয়েক ফোটা রক্তে হয়ে যায় আবার তাজা।
সিলিঙে ফিলিং ঝুলিয়ে, মরা কাঠে শুয়ে শুয়ে
নিউরনে পিষ্ট করে মারে লাখো হাজার প্রান
অপেরা-অর্কেস্ট্রা, ইউটিউব-ফেসবুক জুড়ে
মিথ্যে ভালবাসার গান।
ক্ষনিকের মোহ অন্য গ্রহের দিন পুঞ্জিকায়
কখন বাজবে এলার্ম সেই অপেক্ষায়
জেগে জেগে ঘুমিয়ে থেকে, আলো থেকে দূরে
অন্ধকার পথে এক রাক্ষসীর পাহারায়।
বাম হাতে ঠোট আর ডান হাতে চোখ নিয়ে
বসে বসে কেটে যায় দিন মাস বছর
রেডিও, টিভি, পত্রিকা থেকে দূরে সরে গিয়েও
আসতে থাকে খবরের পর খবর।
বাগানটায় আগের মত আর পানি দেয়া হয়না
অবজ্ঞার ফুল ফুটে তবু কেউ দেখেনা
কাচের কলির ফুল ফুটবে বলে সবাই
অপেক্ষা করতে যেন কারও তর সয়না।
এতকিছুর মাঝেও হঠাৎ হঠাৎ
আলোর ঝলক এসে পরে নোংরা উঠোনে
অগোছালো, এলোমেলো ময়লা আবর্জনাও
চিকচিক করে উঠে
তাতেই লোভী হয় চোখ, পাপি হয় মন
যাখুশি তাই করে দেহ
ছুটে যায়, দৌড়ায়, চুপ করে বসে থাকে
তারপর শেষ হয় একটি অধ্যায়।
শুধু ভিন্ন পথ বেয়ে কয়েক ফুটা জল
চোখ থেকে দুরে নেমে যায়।।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×