পাবলিকের মন বোঝা দায়
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েক ঘন্টাও হয় নাই জাতি এক বিশাল ফাঁড়ার উপর দিয়ে গেছে। এরই মধ্যে পুরা ঘটনার রাজনীতিকরণ শুরু করে দিয়েছে একটা মহল। কি আজিব জাতি আমরা। এ ঘটনার রাজনীতিকরণ করা অর্থই এত রক্তপাত বৃথা যেতে দেয়া। এটা এখন সবাই জানে বিডিআর কিছু সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যার আশু নিষ্পত্তি আমাদের সবার কাম্য যেন ভবিষ্যতে এরকম পরিস্িতি আর না ঘটে।
সেনাবাহিনী নিয়ে বিভিন্ন গুজব রটিয়েও কান ঝালাপালা করা হয়েছে। সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের আদেশ ছাড়া একটা গুলিও সেনাবাহিনী ছুঁড়তে পারে না এটা অনেকের মনে হয় মনে ছিল না। আর ব্যাপারটা বিডিআর বনাম সেনাবাহিনী করে আরও ঘোলা করা হয়েছে। পৃথিবীর কোন সামরিক-আধা সামরিক বাহিনীতে বিদ্রোহ কঠোর হাতে দমন করা হয়। এক্ষেত্রেও হবে। এর কোন বিকল্প আছে বলে মনে হয় না। তা নাহলে ভবিষ্যতে এসব সংকট দেশ আরও দেখবে।
সেনাবাহিনী আমাদের গর্ব; বিডিআরের মতই। তবে এরাও বাংলাদেশের আর ১০ টা প্রতিষ্ঠানের মত দুর্নীতিগ্রস্হ। এ বাহিনীগুলোর সদস্যদের দেশপ্রেম আমাদের চেয়ে অনেক বেশি বলেই আমার ধারণা। তবে তাদের নির্বাহী বিষয়ক ব্যাপারগুলোয় পুরো ব্যবস্হায় স্বচ্ছতা/জবাবদিহিতা আনা এখন জরুরী। বিডিআরদের দাবীগুলো কিছুটা হলেও মেনে নিয়ে তাদের স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান করা হোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন