somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগরণের পূর্বাপর নিয়ে আমার কিছু কথা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তারুণ্যের অবিস্মরণীয় অবাক কাণ্ড গণজাগরণ। গণজাগরণ বাংলাদেশের ইতিহাসকে নতুন করে লিখে দেবার নতুন এক অধ্যায়। কসাই কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে তারুণ্য যে প্রতিবাদের ইতিহাস লিখেছে যুগ যুগ ধরে বাংলাদেশ তা ধারণ করবে।

তারুণ্যের গণজাগরণ ব্যর্থ হয়নি। গণদাবির মুখে সরকার আইন সংশোধন করতে বাধ্য হয়েছে। আপীল হয়েছে, আপীলের কারণে কসাই কাদের মোল্লা সমুচিত শাস্তি পেয়েছে। বাংলাদেশকলংকমুক্তির পথে এগিয়ে গেছে ১২ ডিসেম্বর কসাই কাদের মোল্লার ফাঁসি কার্যকরের মাধ্যমে। এই জাগরণ ব্যর্থ হলে রাজাকারের বিচারপ্রার্থি লক্ষ লক্ষ তরুণ 'বিদ্রোহী' হিসেবে আখ্যা পেতো। মামলা ঝুলতো তাদের ওপর। ইতিহাস তার ব্যর্থ নায়কদের মনে রাখে না; তাই তারাও স্থান পেতো সেভাবেই!

ইতিহাসের পাঠ, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। ইতিহাসের এ পাঠ অধিকাংশের ক্ষেত্রে প্রযোজ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম সন্দেহ নেই। ব্যতিক্রমী পাঠের অনন্য নজির শাহবাগে গর্জে ওঠা তারুণ্যের আন্দোলন; গণজাগরণ আন্দোলন। শহীদ জননী যে শুরু করেছিলেন চেতনার অবিনশ্বর শিখা হয়ে তা ধরে রাখছে এই প্রজন্ম এবং ধারণ করে যাবে পরবর্তী প্রজন্মগুলো অনাদিকাল! একাত্তর বাংলাদেশে প্রমাণ করেছিল এখানে থাকতে হলে দেশপ্রেমিক বাঙালি হিসেবেই থাকবে হবে। ধর্ম যার যার দেশ সবার- এই আপ্তবাক্য বুকে ধারন করে দীর্ঘ মুক্তিসংগ্রাম এবং অতপর বাংলাদেশ। অথচ একাত্তরের পরাজিত শত্রু পাকিস্তানি দল জামায়াত-শিবির একাত্তরে তাদের পরাজয়ের বদলা নিয়েছিল বিভিন্নভাবে। মুক্তিযুদ্ধের অব্যবহিত পর নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি এক সময় আবারও সিদ্ধ হয়ে যায়, পেয়ে যায় রাজনীতির সুযোগ। যা আমাদের সবচেয়ে বড় লজ্জার ইতিহাস। আমরা লজ্জিত হই যখন দেখেছিলাম রাজাকারেরা মন্ত্রি হয়ে যায়, প্রাণের পতাকা উড়িয়ে ভেদ করে যায় রাজপথের বাতাস। হায় লজ্জা! অবাঞ্ছিত এক অধ্যায়!

মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কার সবচেয়ে কার্যকর গণআন্দোলন ২০১৩’র গণজাগরণ। রাজাকার কাদের মোল্লার প্রহসনের রায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেটা ছিল এক ইতিহাস। এই গণআন্দোলন সফল হয়েছিল। শাহবাগের গর্জনে সারাদেশ জেগেছিল। আমরাও জেগেছিলাম সিলেট থেকে। এই আন্দোলনের সাথে জড়িত হয়ে বুঝতে পারি এই দেশের মানুষ দেশকে কতখানি অন্তরে ধারণ করে, কতখানি দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ ভুলে যায় তার অবস্থানের সাংঘর্ষিকতা।

‘জাগরণের পূর্বাপর’ মানবতাবিরোধী অপরাধী রাজাকারদের অপরাধের কিছু তথ্য, গণজাগরণ মঞ্চ পরবর্তী সময়ের দেশের পরিস্থিতির আলোকপাত, রাজাকারদের বিচার, হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির এবং সাম্প্রদায়িক রাজনীতি এবং অন্যান্য কিছু বিষয় নিয়েই। এক তরুণ যেভাবে দেখে সময় আর দেশ- আমিও এর বাইরের কেউ নই। যেখানে চেতনায় জাগরূক সদা বাংলাদেশের হৃদয়, সেখানে আমি এক মুগ্ধ পথিক। আমি আমার চোখেই বাংলাদেশকে দেখি; বাংলাদেশও নিশ্চয়ই আমাকে দেখছে!

বই সম্পর্কিত কিছু তথ্য:
প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৪
প্রচ্ছদ: তৌহিন হাসান
অনুপ্রাণন প্রকাশন (লিটলম্যাগ চত্বর, উন্মুক্ত স্টল-২)
মূল্য: ২০০ টাকা, পৃষ্ঠা সংখ্যা: ৯৬
=> অনুপ্রাণন প্রকাশন, বি-৬৪, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা ১২০৫, মোবাইল- ০১৭৬৬৬৮৪৪৩৬ ইমেল- [email protected]

সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×