এখানেই বসে বসে রোদ পোহাত দাদিমা
দাদাভাই পাশে।
এখানেই ফসলের ক্ষেতে নিড়ি দিছে বাবা
মা ছিল পাহালে।
এখানেই উঠোনে খেলেছে বুবু এক্কা দোক্কা
আমি ডাঙ্গুলি।
এখানেই চড়ে বেড়াত ছাগল আর ভেরা
গোয়ালে গরু।
পুকুর পাড়ে ছিল পেঁপে আর কলা গাছ মেলা
বানিয়েছি কত ভেলা।
কড়ইএর মগডালে ঈগল বেঁধেছিল বাসা
মান্দারে কাক।
আজ আছে শুধু ঢেউ আর ভয়ানক স্রোত
দূরে ডুবু চর।
নেই কোন ঠিকানা নেই কোন ঘর।
_____কবির সরদার (১৩/১২/২০১৭)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



