somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢুস খেয়ে হুস!

১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ নেট

মনে হয় তালেবানরা তাদের পুরানো ভুল থেকে শিক্ষা নিয়েছে। কাবুল বিজয়ে তারা যথেষ্ট মানবিকতর পরিচয় দিয়েছে। কাবুলে হয় নাই কোন লুটতরাজ, দাঙ্গাহাঙ্গামা, খুন-খারাবি। জঙ্গি ভাবধারা আর তাদের ভিতর পরিলক্ষিত হচ্ছে না। তারা যদি ইসলামের সঠিক শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করে এবং বহির্বিশ্বের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে তাদেরকে স্বাগতম। তবে তাদেরকে ধীরে ধীরে গণতান্ত্রিক ভাবধারায় ফিরে আসতে হবে।

কিন্তু তারা যদি আগের মতো মূর্খতার পরিচয় দেয় এবং আশেপাশের দেশগুলোর জঙ্গি গোষ্টিকে উসকে দেয় তবে তারা ১ম ভুলের খেসারত যেমন ২০ বছর দিয়েছে দ্বিতীয় ভুলে হয়তো আরো বেশি কিছু হারাতে হতে পারে।

এদিকে আমাদের দেশের কোন কোন সম্প্রদায় তাদের বিজয়ে পুলকিত হচ্ছে। এতো পুলকিত হওয়ার কোন কারণ আমি দেখছি না। তাদের বিজয় সহজ হওয়ার কারণ তারা লড়েছে বিদেশী শক্তির বিরুদ্ধে। এজন্য তারা তাদের নিজ সেনাবাহীনির প্রচ্ছন্ন সহযোগিতা পেয়েছে। এই সেনা সদস্যরা এতোদিন আমেরিকানদের দ্বারা পরিচালিত হচ্ছিল। আমেরিকা সৈন্য প্রত্যাহারের সাথে সাথে তারা একপ্রকার আত্মসমর্পনের নাটক করে তালেবানদের হাতে ক্ষমতা হস্তান্তর করল। যাহোক প্রাণহানী না হওয়ায় শুকরিয়া।

এখন তাদের শাসন ব্যবস্থা কি রকম হয় তা অবলোকন করবে বিশ্ববাসী। ১৯৯৬-২০০১ সময়কার সেই দম বন্ধ করা অন্ধকার যুগের শাসনে তারা নিশ্চই আবার ফিরে যাবে না। এখন আর শিক্ষা, সংস্কৃতি, নারী স্বাধীনতার মত গুরুত্বপুর্ণ ইস্যুগুলোর ব্যত্যয় ঘটাবে না। যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের। এবার হয়তো বিপুল প্রাকৃতিক সম্পদের ভান্ডার আফগানিস্থানকে উন্নয়নের ধারায় নিয়ে যাবে তারা। বিজয় পরবর্তি তাদের আচরণে তাই অনুমেয়। তোমাদের জনগণের শান্তি, আমাদের স্বস্তি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×