বাস্তুভিটার কুক্ষিগত আচরনের সাথে উপস্থাপিত সংলাপ কোনও পার্থক্য তৈরী হয় না, এই জ্যামিতি নক্সা একটি সম্পাদ্য।
চুল বেড়ে ওঠে, পকেট দেশলাই কাঠির শব্দে মনোযোগী: হিসাব প্রাচীন
, কিছুটা অসমাপ্ত রেখে মিলের পথ ছেড়ে রাখা। কিংবা সেই প্রশ্রয়,আরও কিছু বাক্যগঠনে যতির সুযোগ।
হাত এবং অপরাধ, আঙুল ছুঁয়েছে মুখ, মুখের ভেতর দাঁতের ক্রম, অভিন্নতায় মিথ্যুক । ছায়া,বিভাগ মেপেজোকে বাতাস-ঢাকনায় সুড়ঙ্গ ।
বাড়ির গলিতে জেনেবুঝে পোস্টার সেঁটে রাখা
কেউ এসেছিল নাকি ! কাঠামো ঘুমায় রোদে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




