নদীটির ধারে বাঁকের গল্প
প্রশ্বাসে নোনা কৌশল
জলের পাশে বসতি । নরম মাটি । পলিতে বেড়ে ওঠে ভেষজ টিকা। চাকার দাগ সেইমত স্থায়ী, ফসল লুটের কিস্তি অনুগামী।
দেহের কানাচে ভাঙে নিয়মিত
অনু। গড়ে যা, মালিকনা প্রভু
কোমড় ছিলায় টেনে ঝোঁকা। ইজারায় পাওয়া এই রূপ, উত্তাপ বিনিময়েও সফল। গুণ রাখে সমান্তরাল স্তর । এই বর্ণনা সেই খান থেকে নেয়া।
ঠোঁট প্রেমঘন যেমন
মোড়ে বসেছে
সস্তার টেলিফোন
দেয়ালে দাগশূন্য আয়না
সেখানে বাসীমুখের ছায়া
কমদামে কথা বিকোয়
পোস্টারে ছিঁড়ে যায় অঙ্গ। অনুপাত ইচ্ছা মেলানো। নদীর বুকে পলি জমে, শিশু কিশোরি ও বৃদ্ধের( আরও যা যা), প্রতিবছর ভাসে সংসার, নুনের জাহাজ,বাঁকেই কৌশলে নোঙড় আটকায়। বন্যায় ভাসেনা ভবিষ্যত।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




