"চলছে গাড়ি যাত্রাবাড়ী" জুনিয়র ভার্সন

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলছে গাড়ী যাত্রাবাড়ি
প্রেমের রাজ্যে হুড়োহুড়ি,
কে কার আগে ভাগবে আজি
বউটা আমার আচ্ছা পাজি !
দিনতো এখন পালটে গেছে
পশ্চিমে আজ সূর্য উঠে,
বাবা মায়ের লক্ষ্মী ছেলে
তাকেই কিনা ভাগিয়ে নিলে !
চলছে গাড়ি যাত্রাবাড়ী
ছেড়ে দাও না পায়ে পড়ি,
মা যে আমায় চিবিয়ে খাবে
বাবা জানলে অক্কা পাবে !
পুরুষ না তুমি নেংটী ইঁদুর
ছাড়বে কি আজ পুতুর পুতুর !
আবার যদি ট্যা ফো শুনি
ধরব টিপে গলা খানি!
চলছে গাড়ি যাত্রাবাড়ী
বিয়ে তোমায় করবোই আমি,
চোখ রাঙ্গানি কেয়ার করিনা
কারো ধার আর ধারি না।
ছোট্ট কুঁড়ে নদীর ধারে
গাইবো যে গান তোমার সনে,
জ্যোৎস্না মাখা চাঁদনী রাতে
জল পরী সব সাঁতার কাটে !
এক প্লেটেতেই ভাত মাখাবো
এক মগেতেই কফিও খাবো
তোমার বুকেই ঘুমিয়ে যাবো
রঙ্গিন স্বপ্নে মন ভরাবো।
চলছে গাড়ি যাত্রাবাড়ী
ভালোবাসার মাখামাখি
তোমার আমার ভালোবাসা
কাঁদবে দেখে চাঁদের বুড়ী!
উৎসর্গঃ যার অনুকাব্য দেখে এইলাইন গুলো লেখার দুঃসাহস !
কাল্পনিক_ভালোবাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন