somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনেশ মূর্তি-এক্সপেরিমেন্ট আর অন্ধ বিশ্বাস

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Repost


ল্যাবে কলকাতার হিন্দু মেয়ে গ্রাজুয়েট স্টুডেন্ড হিসাবে জয়েন করল। খুবই করিৎকর্মা ছাত্রী, প্রথম কয়েকমাস ছোট খাটো এক্সপেরিমেন্ট খুব সহজেই করা হত...আসল সমস্য শুরু হয় যখন স্যাম্পল থেকে প্রোটিন বের করে সেই প্রোটিন gel এ রান করার সময়। অনেকগুলি স্টেপ...ছোট খাটো ভুলের জন্য প্রায়ই দেখা যেত যে এক্সপেক্টেড রেজাল্ট পেত না। কয়েক দিন পর আবিস্কার করলাম যে ল্যাবে মাটির একটা ছোট গনেশের মূর্তি আর ছাত্রী যখন জেল রান করত তখন সে মূর্তি টাকে জেল এপারেটাস এর (ছবিতে) উপর বসায়ে রাখত। কিন্তু সেই একই অবস্হা...সরাসরি কিছু বলতে ও পারছি না....একদিন ল্যাব মিটিং এর পর একলা ডেকে বাংলায় বললাম " দেখ বিশ্ববিদ্যালয় হল কনফিডেন্ট স্টুডেন্ট এর জন্য...একজন কনফিডেন্ট স্টুডেন্ট কোনদিন ই এক্সপেরিমেন্টের রেজাল্টের জন্য গনেশের উপর নির্ভর করবে না"। ফলাফল পরদিন ল্যাব থেকে মূর্তি উধাও আর ছাত্রী ও আস্তে আস্তে প্রোটিন এক্সপেরিমেন্টে চৌকশ হয়ে উঠল ....এখন পাশ করে পাশের বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল ফেলো হিসাবে গবেষনা করছে।

এবার নতুন মুসলিম সৌদী ছাত্রী আসলো সৌদী সরকারের বৃত্তি নিয়ে। আপাদ মস্তক এক কাপড়ে ঢাকা, মাথায় হিজাব...একই অবস্হা.... ছোট খাটো এক্সপেরিমেন্ট ভাল ভাবে শেষ করল কিন্তু বিপত্তি আরম্ভ হল প্রোটিন এক্সপেরিমেন্টের সময় (আগের ছাত্রীর চেয়ে ভিন্ন প্রোটিন)। আমি সাহস যোগাই..আগের ছাত্রীর কথা বলি..নিজে যখন গ্রাজুয়েট ছাত্র ছিলাম তখন আমার কিভাবে ৬ মাস লেগেছিল একটা ডিএনএর টুকরা কে আরেক টা ডিএনএ র সাথে জোড়া দিতে...কিন্তু তাতেই তেমন কাজ হচ্ছে না....এখনও রেজাল্টের অগ্রগতি কিছুটা আগের ছাত্রীর মতই কিন্তু যেহেতু হাইলি মটিভেটেড আমি জানি যে বছর খানিকের মাঝেই চৌকশ হয়ে উঠবে...

ধাক্কা টা খেলাম কয়েক মাস আগে....যখন আমি হঠাৎ ল্যাবে দেখলাম ছাত্রী চোখ বন্ধ করে নিচু গলায় আরবীতে দোয়া দরূদ পড়ছিল প্রোটিনের এর এক্সপেরিমেন্ট আরম্ভ করার আগে সেই আগের একই এপারেটাস (গনেশ মূর্তি ছাড়া) এর সামনে...আমি আস্তে ল্যাবে থেকে বের হয়ে গেলাম.... কিন্তু পরদিন আবার সেই শুকনো মুখ ...এক্সপেরিমেন্ট কাজ করে নাই...
চিন্তা করছি কিভাবে বলি....বড়ই সেন্সসেটিভ ব্যাপার .... ইনডিরেক্টলি মনে করিয়ে দেব যে বিশ্ববিদ্যালয় হল কনফিডেন্ট স্টুডেন্ট বানানোর জন্য ....

ও হা কিছু দিন আগে একটা কাজে পাশের বিশ্ববিদ্যালয়ে যাই ...কাজ শেষ করে উপর থেকে লিফট এ নিচে নেমে দেখি কলকতার ছাত্রী উপরে উঠার জন্য লিফটের সামনে দাড়ানো...আমাকে দেখেই হই হই করে উঠল ...গবেষনার কাজ কেমন হচ্ছে , বাচ্চা কেমন আছে এসব টুকটাক কথা বলে আমি আমার গাড়ীর দিকে পা বাড়ালাম...কিন্তু মাথা থেকেই কিছুতে মিলাতে পারছিলাম না এ কোন কলকতার ছাত্রী কে দেখলাম!!! যার মুখে কথা বলতে তিন বার বাধত,বাহুর উপরের দিকে মাধুলি (তাবিজ এর মত) বাধা থাকত, লম্বা চুলের মেয়ে এখন পুরাপুরি আমেরিকান ড্রেস..। চুল ছোট করে কাটা ...মাধুলি উধাও.... আর যেভাবে কনফিডেন্টলি সে তার বর্তমান গবেষনার কাজ বর্ননা করল...মনে মনে হাসলাম

Education makes you CONFIDENT about yourself.

আজ হঠাৎ এই লিখা দিলাম কেননা এক টা ছোট স্ক্রু ড্রাইভার খোজার জন্য পুরাতন ছাত্রীর ডেক্সের ড্রয়ার টান দেওয়ার পর দেখি সেই গনেশের মূর্তি আমার দিকে তাকিয়ে আছে....আস্তে ধাক্কা দিয়ে ড্রয়ার টা বন্ধ করে দিলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২
২৪টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×