somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চশমা ও ইনকাম

০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ সকালে আমেরিকার ন্যাশানাল রেডিও এনপিআর শুনতে ছিলাম..। হঠাৎ বাংলাদেশের নাম শুনে কান খাড়া করলাম...চমৎকার প্রতিবেদন বাংলাদেশের গ্রামীন জনপদে চশমা ব্যবহার এবং কিভাবে এই ব্যবহার অনেকের ইনকাম ৩০% এর ও বেশী বাড়িয়ে দিয়েছে।

বৃটেনের নামকরা পত্রিকা দ্যা গার্ডিয়ান ও এটা নিয়ে একটা বিশদ প্রতিবেদন লিখেছে। এখানে দেখতে পারেন
Having the right glasses could boost earning power by a third, Bangladesh study shows

ন্যাচারালী ৪০ বছর পর মানুষের চোখের 'পাওয়ার' কমতে থাকে, তখন থেকে চশমা ব্যবহার না করলে আস্তে আস্তে তার নিজের কাজ কর্মে ও এটার একটা বিরাট নেগেটিভ ইফেক্ট পড়ে। গ্রামে গন্জে চশমা ব্যবহার না করার টেনডেন্সি টা বেশী থাকে (বিশেষ করে গরীব জনবাসী) কেননা খুব কম লোকই চোখের ডাক্তার এর কাছে যায়....সব চেয়ে বড় বাধা হল চশমার জন্য ডাক্তার এর প্রেসক্রিপশন লাগে আর বাংলাদেশে সবাই এটাতেই অভ্যস্ত...। ডাক্তার দ্বারা প্রেসক্রিপশন না নিয়ে মনে হয় না কোন চশমার দোকান চশমা বিক্রি করে বাংলাদেশে (অন্তত আমি যখন দেশে ছিলাম, তখন কার কথা বলছি কুঠি কাল আগে)...এখন কি অবস্হা জানি না....কিন্তু সাধারন রিডিং গ্লাস অন্যান্য দেশের মত খুব সহজলভ্য করা উচিত। আমেরিকা তে প্রতিটা মুদি (গ্রোসারী স্টোর) দোকানে সেটা গ্রামে কিংবা শহরে যেখানেই হোক, একটা পুরা সেকশান ই থাকে শুধু প্রেসক্রিপশান ছাড়া চশমা বিক্রি করার জন্য। থরে থরে চশমা সাজানো থাকে বিভিন্ন পাওয়ারে প্লাস ১/ প্লাস২/ প্লাস৩ ..... যখন ই দরকার আপনি খুব সহজেই এই সমস্ত রিডিং গ্লাস কে খুব কম দামে কিনতে পারেন নিজে নিজে চেক করে। বিভিন্ন পাওয়ার এর চশমা কে চেক করে যেটা দিয়ে স্পস্ট ভাবে কোন লিখা পড়া যায়, সেটা আপনি ডিম/দুধ কিনার সাথে সাথে প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারেন (খুবই কম দাম এবং সহজলভ্য)। কাউকে জিজ্ঞেস ও করতে হয় না। টেস্ট করার জন্য কয়েকটা চশমা থাকে আয়নার সামনে। আপনার যেটা পছন্দ এবং যেটা দিয়ে স্পস্ট ভাবে পড়া যাচ্ছে সেটাকে কাউন্টারে নিয়ে দাম দিয়ে দিলেই হল। আমার মনে হয় ৪০ উর্দ্ধের সকল আমেরিকান এর কাছেই গ্রোসারী স্টোর থেকে কিনা রিডিং গ্লাস/চশমা আছে।

আমার মতে বাংলাদেশেও এই সমস্ত রিডিং চশমা গ্রামে গন্জের ফার্মেসী/ভ্যারাইটি স্টোরগুলিতে কমদামে বিক্রি করা উচিত যাতে খুব সহজেই যে কেউ যখন চোখে কম দেখা আরম্ভ হয়, যেন তখনই রিডিং চশমা কিনতে পারে। আমি জানি না বাংলাদেশে এভাবে চশমা বিক্রি হয় কিনা...কেউ কি কমেন্টে জানাবেন?
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×