somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাষাভুষার কাব্য
মনের মধ্যে জমে ওঠে হাজার ও হাজার কথা, খচ খচ করে খোঁচাতে থাকে, শ্রোতার সংখ্যা কম এই পৃথিবীতে, আমি এসেছি এখানে শুনতে মাঝে মাঝে ইচ্ছে হলে কিছু বলতেও।

একমুঠো ভারতবর্ষ-আমাদের ভারত ভ্রমণ এর ১ম পর্ব মুর্শিদাবাদ।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় এক বছর ধরে জল্পনা কল্পনা শেষে ভারতবর্ষ ভ্রমণের সুযোগ ঘটল। কিন্তু চারজনের পরিকল্পনার মধ্যে শেষে দুজনে এসে ঠেকলাম। ছুটি ছাটা সবার একসঙ্গে শিকে ছিঁড়ল না। অফিসিয়াল পাসপোর্ট তাই ভিসার ঝক্কি ছিল না কিন্তু ছুটির ঝক্কি অর্থাৎ এন ও সি র ঝক্কি ভিসার ঝক্কির চেয়ে কোন অংশেই কম নয়। শেষ পর্যন্ত ১লা এপ্রিল ছুটির অনুমোদন হাতে এসে পৌঁছল তার আগেই রাসেল ঢুকে পড়েছে, সুতরাং আমি একা। আগের দিনই ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে রেখেছিলাম ২ তারিখ সকাল আঁটটার মধ্যে পৌঁছে গেলাম দর্শনা চেকপোস্টে, কাগজপত্র দেওয়ার পর ইমিগ্রেশনের পুলিশ মহোদয় পরিচয় জানতে চাইল, শোনার পর বলল আপনার দায়িত্ব হস্তান্তরের কাগজপত্র লাগবে। আমি বললাম আমি তো ওটা নিয়ে আসিনি ওটা কি লাবেই? নাকি ওটা ছাড়াও সম্ভব? উনি ঘাড় কাত করে ফেললেন,বললেন ওটা ছাড়া কোনভাবেই সম্ভব নয়। কি আর করা! জীবনে যা করি নাই সেটাই করতে হল পুলিশ হেডকোয়ার্টার এ কর্মরত এক দোস্তকে ফোন দিলাম সব নিয়মের মধ্যে চলে এল। বর্ডার ক্রস করে বি এস এফ এর চেকিং শেষে গেদে চেকপোস্ট, এখানে কোন ঝামেলা ছাড়াই কাজকর্ম সম্পন্ন হল। অল্প কিছু টাকা এক্সচেঞ্জ করে নিলাম। রাসেল এর সঙ্গে কথা হল, ওর নির্দেশনা মোতাবেক বেথুয়া নামক একটা যায়গায় দেখা হল। ওখান থেকে ওর এক আত্মীয়ের বাড়ি, সেখানে যেয়ে শুনলাম ওখান থেকে মুর্শিদাবাদ খুব কাছে, যদিও আমাদের ভ্রমণ সুচিতে মুর্শিদাবাদ ছিল না কিন্তু এতো কাছে এসে সুযোগ মিস করতে মন চাইল না, পরের দিন খুব সকালে রওয়ানা দিলাম পলাশীর উদ্দেশে, পলাশি থেকে মুর্শিদাবাদ ট্রেন এ।


গেদে স্টেশন

মুর্শিদাবাদ পৌঁছালাম ১০ টার দিকে, এরপর একটি অটো ঠিক করে নিলাম সারাদিনের জন্য, প্রথমেই গেলাম কাটরা মসজিদ, তারপর একে একে কাঠগোলা বাগান, নশিপুর রাজবাড়ি, মতিঝিল, হাজারদুয়ারি এবং মিরজাফরের বংশধরদের কবরস্থান। ছোট্ট ছিমছাম শহর মুর্শিদাবাদ, প্রতি পরতে পরতে ছড়িয়ে আছে ইতিহাস


কাটরা মসজিদ
নবাব এবং বিশ্বাসঘাতকদের পাশাপাশি অবস্থান আপনাকে নিশ্চিত ভাবেই আড়াইশ বছর আগে ফিরিয়ে নিয়ে যাবে।


হাজারদুয়ারির সামনের মিনার


হাজারদুয়ারি


কাঠগোলা বাগানে মার্বেল পাথরের ভাস্কর্য, পুরো পাথর কেটে ভাস্কর্যটি করা।


ইমামবাড়া, হাজারদুয়ারির ঠিক সামনে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×