বাংলা কথা
০৫ ই অক্টোবর, ২০০৬ ভোর ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই দেখ আমাকে ইণ্ডিয়ান ভাবলেন নাকি, আমি একজন ভারতিয় কারন আমি বাংলা কথা বলি বাংলায় এই দেশটাকে আমরা ভারত বলি । তবে আমাকে বাঙালও বলতে পারেন কারন ওপার বাংলার লোক যারা এপার বাংলায় আছি তারা কেউ এখানে ঢাকা বা বরিশালের নই (যদিও এখানে বরিশালের বর কলিকাতার কনে জনপ্রিয় টি ভি ধারাবাহিক) এখানে আমরা সবাই বাঙাল। এখানকার আদি বাসিন্দারা সব ঘটি।এছাড়া আর একটা পরিচয় ছিল ইস্টবেঙ্গল আর মোহন বাগান,এখন এই কৃকেটিয় সমাজে সে পরিচয় উবে গেছে । তবে আজকাল প্রচুর বাঘ-এর(যাদের বাবা মায়ের একজন বাঙাল অন্যজন ঘটি) দেখা পাওয়া যাচ্ছে। কেঊ কেঊ আবার এদেরকে বাটি বলে থাকে তবে আমি তাদের দলে নেই,কারন এপারে এমনিতে বাঘ মানে ওই রয়েল বেঙ্গল টাইগার(পরুন সোদোর বনের কেঁদো বাঘ) কমে গেছে বলে বন দপ্তরের ঘুম চলে গেছে,তাতে করে কিছু এঁদো বাঘ ওমনিতে জন্মালে ক্ষতি কি? এ বাঘতো আঁচড়ায়না বা কামড়ায়না । এমনকি চোরা শিকারিরাও চিনে হাড় চামড়া পাঠাবে বলে বন্দুক থুরি খোকা নিয়ে পেছন পেছন ঘুর ঘুর করেনা সুধু মাত্র দাদা শিকারিরা ভোটে আর জোটে নেওয়ার জন্য টানাটানি করে যতক্ষন না প্রান পাখী ফুরুৎ হয়।এই সব বাংলা কথা কালমেঘ পাতার মত তেতো আর দরকারি।
এ সবই এপারের কথা ওপারের কথা জানছি আপনাদের কলম থেকে। যাকিছু ধুত্তর ধ্যত্তর ঘর্মাক্ত ডেইলি প্যসেজ্ঞারের বকর বকর সব এখানে এনে ঢাই করব বলে ভাবছি। কারন একের যাবৎ অসংলগ্নতা অন্যের কৗতুক। আমার এই বাংলা কথার কলম পড়ে আপনাদের মনে হতে পারে এই কলম ছি ছি ছীঃ তাই আমি কলম ছীঃ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি ডানার পাখি-এস এম আজাদ রহমানস্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ...
...বাকিটুকু পড়ুন
ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত?
...বাকিটুকু পড়ুন
জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,...
...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন