somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন জাদুকর এবং আমার একটি ব্যাক্তিগত আফসোস

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ একজন জাদুকরের চলে যাওয়ার দিন। চার বছর আগে আজকের দিনেই তিনি শেষবারের মত মঞ্চ থেকে বিদায় নিয়েছেন, দর্শক শ্রোতা আর পাঠকদের মোহাবিষ্ট রেখেই।
তিনি ছিলেন এমন একজন জাদুকর, যার পেছনে হ্যামিলনের বাঁশি ওয়ালার বাঁশির রহস্যময় সুরের আকর্ষনের মতই মোহগ্রস্থ হয়ে মানুষ ছুটে যেত।

ব্যাক্তিগতভাবে তাকে ঘিরে আমার কিছু আফসোস থাকবে চিরকাল। বরেণ্য ব্যাক্তিত্ব মোস্তফা জামান আব্বাসী যেমন তাকে অনুরোধ করেছিলেন, তার জাদুকরি কলম দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাঃ এর জীবনী লেখার। নবীজীর চরিত্র গূণ আর তার কলমের জাদুময়তা মিলে কি অসাধারন একটা মাস্টারপিসই না তৈরী হোত !! বিশেষ করে আজকের এই দুঃসময়ে এই প্রজেক্ট টা হয়তো খুব কাজে দিত !! হয়তো তরুনদের মনের ভেতর অন্যরকম ভাবে একটা নাড়া দিতে পারতেন তিনি !

তিনি রাসূল সাঃ এর জীবনী লেখার কাজ শুরুও করে ছিলেন। কিন্তু শেষ করে যেতে পারেননি। হয়তো সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক আল্লাহ চাননি বলেই।

এর একটা কারন বলে আমার মনে হয়, হূমায়ূন আহমেদ জীবনী লেখার জন্য যে রেফারেন্স ব্যাবহার করছিলেন, তা হোল সীরাতে রাসূলুল্লাহ সাঃ এর সবচে আলোচিত এবং সমালোচিত লেখক - ইবনে ইসহাক। ইবনে ইসহাকের হাদীস এবং সীরাত গ্রন্থ পৃথিবীর অনেক ইসলামিক স্কলারদের কাছে অগ্রহণযোগ্য, কারন তার সনদ বা পরম্পরার দূর্বলতা। ইবনে ইসহাক এমন অনেক ঘটনা এবং হাদীস রাসুল সাঃ এর নামে উল্লেখ করেছেন যার স্বপক্ষে কোন শক্ত প্রমান বা সনদ নেই। যেমন, কাবা ঘরের ভেতর স্থাপিত যীশুর মা মেরীর সুন্দর একটা মূর্তি বা শিল্পকর্ম রাসূল সাঃ ভেঙ্গে ফেলতে নিষেধ করেছিলেন শুধু মাত্র শিল্পগূণের জন্য। যার জীবনের যুদ্ধই ছিল মূর্তিপুজার বিরুদ্ধে; তার নামে এমন একটি ঘটনা একেবারেই অগ্রহনযোগ্য।

এমন আরো অনেক কারনেই ইবনে ইসহাক এবং তার লেখার সঙ্কলনকারী ইবনে হিশামের রেফারেন্স বেশ বিতর্কিত। আর হুমায়ুন আহমেদ হয়তো নিজের অগোচরেই কিম্বা নিজের জানার ভুলের কারনে এই রেফারেন্স ব্যাবহার করেছিলেন, যা হয়ত উলটো বিতর্কই উসকে দিত।

তার এই মৃত্যুবার্ষিকীতে আমি চাই, তাকে স্মরণ করতে গিয়ে কিম্বা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এমন কিছু না করা হোক যা তার পরকালের জীবনে বোঝা হয়ে দাড়ায়।

মহান আল্লাহ, তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতবাসী করুন - কোটি কোটি মানুষকে তার লেখনী দিয়ে আনন্দ দেয়ার বিনিময়ে, তার তৈরী করা শব্দ দিয়ে চোখের কোণে অশ্রু এনে দেয়ার বিনিময়ে, ঠোটের কোণে এক চিলতে হাসি এনে দেয়ার বিনিময়ে...


এ ট্রিবিউট টু হুমায়ুন আহমেদ -
স্যার, আমার প্রেমিকার ব্যাপারে আপনার সাথে একটু কথা ছিল...
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×